প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অতিকায় ভোমা ইঁদুরের সামনে-পড়ে-যাওয়া বিহ্বল বিড়ালছানা
কোনোমতে ছুটে পালিয়ে এসে নালিশ দেয় বৃহত্তর বিড়ালসমাজে।
ওদিকে বাড়ির ওই অত্তোটুকু শিশুকন্যা রাগ করে বাড়ি থেকে বেরিয়ে
হাওর, জঙ্গল ও বরেন্দ্র পেরিয়ে, কাঁকর ক্যাকটাস মাড়িয়ে
একা-একা এতটা দূরসম্পর্কের মামাবাড়ি এসে কীভাবে হাজির!