চিত্রকর বুশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় বিশ্বযুদ্ধে গণহত্যার নায়ক হিটলার তরুণ বয়সে ভালো ছবি আঁকতেন। তবু তিনি শিল্পী হিসেবে পরিচিত না হয়ে হয়েছেন দুঃশাসক ও খুনি হিসেবে। এদিকে ইরাক আর আফগানিস্তানে ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়ে দুর্নাম কুড়ানোর পর এবার সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ হাতে নিয়েছেন রং তুলি। এরই মধ্যে বেশ কিছু ছবিও এঁকেছেন তিনি। এগুলোর মধ্যে একটি কুকুরের ছবি নজর কেড়েছে অনেকের। বুশের চিত্রকর শিক্ষক তাঁকে নিয়ে বেশ আশাবাদী। দেখা যাক, যুদ্ধবাজ বুশ শেষ পর্যন্ত চিত্রশিল্পী হতে পারেন কি না।