সারা যাকের, নাটকের মানুষ হিসেবেই সবার কাছে বেশি পরিচিত। টেলিভিশন, একই সঙ্গে মঞ্চের নাটকেও তিনি পারঙ্গম। নিয়মিত মঞ্চে কাজ করে যাচ্ছেন এখনো অবধি। তবে এ পরিচয়ের আড়ালে রয়েছে আরেক পরিচয়, তা হলো তিনি একজন নির্দেশক ও নির্মাতা। নিজের প্রতিষ্ঠান থেকে বিজ্ঞাপন কিংবা নাটক বানাচ্ছেন প্রতিনিয়ত। বয়সের ঘেরাটোপেবই পড়ি নিয়মিত। বর্তমানে পড়ছি রুহিতন মিস্ত্রির লেখা ফ্যামেলি টাইস। পারিবারিক বাঁধন আসলে কতটা গুরুত্বপূর্ণ, সেটাই এখানে বর্ণনা করা হয়েছে। একজন মানুষ বয়সের ঘেরাটোপে আটকে গেছেন। কিছুই করার ক্ষমতা নেই। সবার কাছে সে একটা বোঝাস্বরূপ। বয়স্ক মানুষ কতটা অবহেলিত, সে কথাই উঠে এসেছে এ বইয়ে। কবিতার বই পড়া হয়। সদ্য পড়লাম রাশিয়ান কবি আলেকজান্দার পুশকিনের কবিতা। রবীন্দ্রনাথের ছোটগল্প আর উপন্যাস তো বহুবার পড়েছি। বর্তমানে রবীন্দ্রনাথের নৃত্যনাট্য শ্যামা পড়ছি।সব ধরনের গানের স্বাদগানটা খুব বেশি শোনা হয়। রবীন্দ্রসংগীতের কথা বললে দেবব্রত বিশ্বাসকে অন্য কারও সঙ্গে মেলাতে পারব না। তবে নতুন করে অনেকেই রবীন্দ্রসংগীত গাইছেন, সেই গানও শুনি। শোনা হয় আধুনিক বাংলা গান। মানবেন্দ্র মুখোপাধ্যায় কিংবা মান্না দে, কাকে বাদ দেব প্রিয় শিল্পীর তালিকা থেকে। মেহেদী হাসানের গজল তো অসাধারণ। তবে জগজিৎ সিং, গোলাম আলী কিংবা আশা ভোঁসলের গজল শুনি। তথ্যচিত্রধর্মী চলচ্চিত্রভারতীয় নির্মাতা ঋতুপর্ণ ঘোষের চলচ্চিত্র অনেক ভালো লাগে। সর্বশেষ দেখলাম আর খুব ভালো লেগেছে সব চরিত্র কাল্পনিক নামের চলচ্চত্রিটি।। ভালো লেগেছে ভারতীয় বাংলা ছবিঅনুরণন। যে চিত্রকর্মে সহজে ঢোকা যায়ভালো লাগে চিত্রশিল্পের প্রদর্শনী। বেশি পছন্দ যে চিত্রকর্মের সঙ্গে যোগাযোগ করা যায়। অর্থাৎ সহজেই ছবির জগতে ঢোকা যায়। সময় আর সুযোগ মিললে যাই প্রদর্শনীতে। সর্বশেষ দেখলাম, বঙ্গবন্ধু আর মুক্তিযুদ্ধ নিয়ে বিভিন্ন শিল্পীর জলরং দিয়ে আঁকা প্রদর্শনী। সাক্ষাৎকার গ্রহণ: শারমিন নাহার