পিকাসো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র কিংবা যুদ্ধ থেকে মুক্ত আছে এমন কোনো দেশে পালিয়ে যাওয়ার পরিবর্তে প্যারিসে তাঁর স্টুডিওতেই থেকে যান। পাবলো পিকাসোর জন্মের সময় একটা ভয়ানক ভুল হয়েছিল। ধাত্রী তাঁকে মৃত ভেবে টেবিলের ওপর ফেলে রেখে চলে যান। পরে তাঁর ধূমপায়ী ডাক্তার চাচা ওই অবস্থায় তাঁকে আবিষ্কার করে, ফুসফুসে প্রয়োজনীয় বাতাস প্রবেশ করিয়ে বাঁচিয়ে তাঁকে তোলেন। বিশ্বের সবচেয়ে বড় আর্ট গ্যালারি হলো রাশিয়ার লেনিনগ্রাদের উইন্টার প্যালেস। মোট ৩২২টি গ্যালারির প্রায় তিন মিলিয়ন চিত্রকর্ম ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখার জন্য একজন দর্শককে ১৫ মাইল হাঁটতে হবে। জানামতে, ভিনসেন্ট ভ্যান গঘ নিজে একটিমাত্র চিত্রকর্ম বিক্রি করেছিলেন। ২৭ বছর বয়স হওয়ার আগে পর্যন্ত ভ্যান গঘ ছবি আঁকতে শুরু করেননি। সত্যি না হলেও, যারা তাঁকে চিনত, তারা লিওনার্দো দ্য ভিঞ্চিকে বর্ণনা করেছিলেন সবচেয়ে সুন্দর মানুষ হিসেবে। ভাষান্তর: হাসান খুরশিদ