চে গুয়েভারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্নেস্তো চে গুয়েভারা
আর্নেস্তো চে গুয়েভারা

তোমাকে দেখেছিলাম নিকারাগুয়ায়, রিভাসে
ময়লা জামাকাপড়ে
রোগাপটকা
মুখভর্তি দাড়ি-গোঁফ।
ভ্রমণসঙ্গীদের সাথে গাইছিলে ট্যাঙ্গোগান

তুমি এসেছিলে আন্দিজ পর্বতমালা থেকে
তুমি এসেছিলে ক্যারিবিয়ান সমুদ্র থেকে
ঠান্ডা লাগিয়ে এবং খুবই ক্লান্ত হয়ে।

আমরা, মানে ছেলেছোকরারা
জানালা দিয়ে তোমাকে দেখেছিলাম।
মুরগির মাংস দিয়ে তুমি ভাত খাচ্ছিলে
তারপর চলে গেলে।
তোমার সম্পর্কে আমরা কিছুই জানলাম না,
যত দিন না তুমি জ্বলে উঠলে, চে গুয়েভারা।

হোর্হে এদুয়ার্দো আরেইয়ানো
জন্ম: নিকারাগুয়ায়, ১৯৪৬। পেশায় কূটনৈতিক। কবিতা লেখার পাশাপাশি ইতিহাস ও সংস্কৃতি নিয়ে কাজ করেন।
অনুবাদ: পারভেজ চৌধুরী