চে গুয়েভারাকে নিয়ে কবিতা
বিপ্লবী চে গুয়েভারাকে নিয়ে কবিতা লিখেছেন অনেক কবি। কয়েকটি কবিতা অনুবাদ করেছেন পারভেজ চৌধুরীআর্জেন্টিনাআমার এক ভাই ছিলজুলিও কোরতাজারআমার এক ভাই ছিলআমরা কেউ কাউকে দেখিনি কখনোকিন্তু এটা কোনো বিষয়ই নয়...আমার এক ভাই ছিলআমি যখন ঘুমিয়ে ছিলামপর্বতমালা অতিক্রম করে সে চলে গেছে বহুদূর।আমি তাকে খুব ভালোবাসতাম আমার মতো করেঅবারিত জলের মতো তার কণ্ঠস্বর আমি শুনেছিকখনো কখনো তার ছায়ার পাশ দিয়ে হেঁটে গেছি সন্তর্পণেআমরা কেউ কাউকে দেখিনি কখনোকিন্তু এটা কোনো বিষয়ই নয়...আমি যখন ঘুমিয়ে ছিলামআমার পাশ দিয়ে সে হেঁটে গেছেআমার ভাইটা আমাকে দেখিয়েছিলরাতের আকাশে তার সবচেয়ে প্রিয় জ্বলজ্বলে তারাটিকে।কিউবাচেমিগুয়েল বারনেটচে, এ সবকিছুই তোমার চেনাদীর্ঘ পর্বতমালার খানাখন্দ এবং কোনাকাঞ্চিঠান্ডা ঘাসের মধ্যে বসে হাঁপানোবক্তৃতার মঞ্চ,রাতের জোয়ার-ভাটাএমনকি কীভাবে ফল জন্মায়তার বিশদ বৃত্তান্ত।গৃহপালিত ষাঁড়ের বিদ্রোহী হয়ে ওঠা।আমি কোনো দিন তোমার হাতে বন্দুকের বদলে কলম তুলে দিইনিতবু তুমি এক মহান কবি।১৯৬৫ইংল্যান্ডচের জন্য কবিতাক্রিস্টোফার লগডিসেম্বর মাস। বরফে ঢাকা গাড়ির সামনের কাচেপাখিরা এসে ডানা ঝাপটাল।যেখানে আমি লিখে রেখেছিলাম‘চে, যুগ যুগ জিয়ো’।১৯৬৮নিকারাগুয়াচে গুয়েভারাজর্জ এদুয়ার্দ এরেলানোতোমাকে দেখেছিলাম নিকারাগুয়ায়, রিভাসেনোংরা জামাকাপড়ে, রোগাপটকামুখভর্তি দাড়িগোঁফ।অন্য ভ্রমণসঙ্গীদের সাথে গাইছিলে ট্যাঙ্গো গান।তুমি এসেছিলে আন্দিজ পর্বতমালা থেকেতুমি এসেছিলে তোমার ক্যারিবিয়ান সমুদ্র থেকেঠান্ডা লাগিয়ে এবং খুবই ক্লান্ত হয়ে।আমরা, মানে ছেলেছোকরারাজানালা দিয়ে তোমাকে দেখেছিলামমুরগির মাংস দিয়ে তুমি ভাত খাচ্ছিলেতারপর তুমি চলে গেলে।তোমার সম্পর্কে আমরা কিছুই জানলাম নাযত দিন না তুমি জ্বলে উঠলে, চে গুয়েভারা।১৯৭২যুক্তরাষ্ট্রচে গুয়েভারাজন হেইনেসআমার ভেতরের এখানে সেখানে, সম্ভবত বাম বাহুর নিচেএকটি দেশ আছে, তার নাম চে গুয়েভারা।অক্টোবরের কোনো একদিন আমি তাকে আবিষ্কার করেছি।যখন আমি নিক্ষেপিত হচ্ছিলাম একটি গুহার ভেতরআমি তখন হঠাৎ করেই আমার বুক মেলে ধরেছিলাম।আমি আমাকে দেখলামএকটি পর্বতারোহণ করছি খুব খাড়া এবং রক্তমাখা পিচ্ছিল পথে।সংবাদপত্রের ভূতেরা আমাকে তখন ভাসিয়েছিলপাণ্ডুর রঙের ঘুড়ির মতো।আমি যখন থামলামচেয়ে দেখি, চূড়া থেকে অনেক ওপরে।বুঝলাম, আমার জীবনে ঘটে যাওয়া অনেক ভুলের মতোআরও কিছু ভুল হয়ে গেছে।গোপনে ক্ষতস্থান বহন করে আমি পাহাড় থেকে নিচে নেমে এলাম।আমি আসলে কোন অসুখে ভুগছি, তা আমি এখনো জানি না।আমার নিজস্ব অন্ধকারে চলছে এখন সাময়িক যুদ্ধবিরতিঅথবাআমার হূদয়ের লালে চলছে কিছু অন্ধকারের পরাজয়।১৯৬৮