চোখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিপাসাকে পান করে তুমুল পিপাসা
মামুলি মদ—তার তীব্রতা যতখানি
পরিহাসময়
আরও সুন্দর চোখ-অধিক ইশারায় ডেকে যায়।
সুদূর আর সন্ধ্যার ঘনায়মান আবেশে
কত কী নৌকাডুবি হলো
মাস্তুলে খুঁজে পেল চোখের ইশারা;
দীর্ঘ দীর্ঘ পথের ক্লান্তি, টলটলে দিঘি
বিলুপ্তির চিহ্ন হয়ে রয়।
আজ ভাবি, ডুবে যায় কাঞ্চনমালা,
সোনালু সোনালু আলো
কামরাঙার পার্পল ফুলে ফুলে
নব নব সৌরচেতনায়।
অনিমেষ চেয়ে থেকে কত কত ভাষা আনে তার
ভাষান্তর করে নেয় আবিল সময়।
যেন সকল গায়ক পাখিদের গান—
অনুবাদ হলো বাতাসের শিস দিয়ে।
যেন কোনো স্তব্ধতার পর জন্ম নিল রঙিন মথ,
চোখের আকুতি নিয়ে উড়ে গেল অন্য কোথাও।