ছকে বাঁধা জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুনতাসীর মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক, গবেষক ও ইতিহাসবিদ। কেবল ইতিহাস নয়, লিখেছেন প্রবন্ধ, অনুবাদ, গল্প, কিশোর সাহিত্যসহ নানা বিষয়ে। একুশে পদক, বাংলা একাডেমী পুরস্কারসহ পেয়েছেন নানা পুরস্কার।নানামুখী পড়াএকসঙ্গে একাধিক বই পড়ার কারণে নানা বিষয় নিয়েই পড়া হয়। বর্তমানে পড়ছি জন সিম্পসনের আত্মজীবনীমূলক একটি বই, যেখানে তাঁর সাংবাদিকতা জীবনের নানা অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া বার্মা নিয়ে গবেষণাধর্মী একটা বই পড়ছি। বার্মার অভ্যন্তরীণ বিষয় এখানে মুখ্য। নাগিব মাহফুজের হারাফিস নামের উপন্যাসটি পড়ছি। কায়রোর কাহিনিনির্ভর বই। এ ছাড়া পাবলো নেরুদার স্ত্রীর আত্মজীবনী পড়তেও বেশ লাগছে।কাজের অনুষঙ্গ যখন গানযেকোনো কাজের সঙ্গেই গান চলে। তাই গানকে কাজের অনুষঙ্গ বলাই ভালো। সকালে নাশতা করতে বসলেই টেলিভিশনে গানের আসর শুনি। সকালে রবীন্দ্রসংগীত কিংবা হালকা ধাঁচের গান বেশি ভালো লাগে। ইংরেজি ফোক গান কিংবা মোজার্ট ভালো লাগে। যখন একা থাকি, তখনো গান শুনি। গান কাজের মৌনতা ভাঙায় না।অস্কারের ছয়অস্কারের জন্য মনোনীত মোট ছয়টি ছবির সব কটিই দেখেছি। তবে সবচেয়ে ভালো লেগেছে ব্ল্যাক সোয়ান সিনেমাটা। এ ছাড়া মুক্তিযুদ্ধের ওপর নির্মিত গেরিলা সিনেমা দেখেছি। গেরিলা দেখে মনে হয়েছে মুক্তিযুদ্ধ বুঝি আবার এল। দেখেছি, লালনের ওপর নির্মিত মনের মানুষ।১২ খণ্ডে মুক্তিযুদ্ধ কোষএকসঙ্গে পড়ার মতো একসঙ্গে কয়েকটি বই লেখার কাজ করছি। মুক্তিযুদ্ধে সারা বিশ্বের মানুষের ভূমিকা কেমন ছিল, এ বিষয়ে একটি বই লিখছি। শান্তি কমিটির কার্যক্রম-বিষয়ক একটি বই লিখছি। এ ছাড়া বড় পরিসরে এবং দীর্ঘ সময়ে লেখার কাজ করছি ১২ খণ্ডে মুক্তিযুদ্ধ কোষ। নয় মাস ধরে মুক্তিযুদ্ধ চলাকালে বিভিন্ন ঘটনানির্ভর এই বই। পাশাপাশি করছি সংকলন এবং বেশ কিছু বই সম্পাদনার কাজ।বিস্ময়ের ঘোর কেটেছেএকটা সময় ঘুরতে খুব পছন্দ করতাম। তারুণ্যভরা জোয়ারে যেখানেই বেড়াতে গিয়েছি, চোখ মেলে দেখেছি। বিস্মিত হতাম। কিন্তু এখন বিস্ময়ের ঘোর কেটে গেছে। দেশের বাইরের কথা বললে ইউরোপের সব শহর একই রকম। আবার প্রাচ্য ও পশ্চা ৎ একই আদলে এগিয়ে যাচ্ছে। কোনো শহরের মাঝে বৈচিত্র্য খুঁজে পাই না। তবে একমাত্র আমস্টারডামকে অন্য রকম মনে হয়। মনোরম শহর বলা যায় একবাক্যে। শারমিন নাহার