প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উড়ছে ঘুড়ি, ঘুড়ির তালে
নাচছে পাখি গাছের ডালে৷
বইছে হাওয়া-হাওয়ায় দোলে
পড়ছে রে মেঘ মাটির কোলে৷
ফুটছে যে ফুল, ফুলের সনে
ভ্রমর কথা কইছে মনে।
উঠছে রে চাঁদ, চাঁদের দেশে
পঙ্খিরাজ এক যাচ্ছে ভেসে।