ছবিঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্ধভেজা পাথরের গায়ে বসে তুলে রাখি ছবি...তোমার হাতের মাঝে রেখেছি এ হাত...স্টুডিওর দিনগুলি এই ভেবে চলে গেছে হায়...মফস্বলী ছবিঘর দেখে দেখে বেড়েছে যে বয়স আমার...ইচ্ছে ছিল আমিও খুলব এক ছবির দোকান...নিজ নামে, মনুপাড়ে, খেয়াঘাটে, পশ্চিম বাজারে...তোমার সাদাকালো ছবি তুলে সারা দিন বসে বসে এই হাতে রঙিন করিব...সেই স্বপ্নে আজও আমি খুলে রাখি শব্দের দোকান, আজও আমি সাদাকালো শব্দগুলো রাত জেগে রঙিন বানাই...আঁকি নামধাম...কোনো দিন ভুল করে দেয়ালে টাঙিয়ো এই অধমের নাম!