ছবিমেলার ছবিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছবিমেলা, পূর্ব ও পশ্চিমের মনকাড়া আলোকচিত্রের প্রদর্শনী। এটি দুই বছর পর পর ঘটে যায় আমাদের রাজধানী ঢাকায়। এখানে উপস্থিত থাকেন বিশ্বের নামীদামি আলোকচিত্র শিল্পী থেকে তরুণ প্রজন্মের প্রতিনিধিরাও। এর উদ্যোক্তা দৃক ও পাঠশালা। গত ২৫ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি ছবিমেলা অনুষ্ঠিত হয়ে গেল ঢাকার আটটি অভিজাত গ্যালারিতে। উদ্বোধনী দিনে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর গ্যালারিতে আজীবন সম্মাননা পেলেন আমাদের সদ্য প্রয়াত নিভৃতচারী আলোকচিত্রশিল্পী বিজন সরকার এবং মেক্সিকোর আলোকচিত্রশিল্পী গ্রাসিএলা ইতুরবিদে। নরওয়ের বিশ্বখ্যাত পোর্ট্রেট ফটোগ্রাফার মরটিন ক্রগভেল্টসহ বেশ কয়েকজন কৃতী আলোকচিত্রশিল্পী দুই সপ্তাহের এই মহা আয়োজনে ঢাকায় মিলিত হয়েছিলেন আমাদের দেশের আলোকচিত্রশিল্পীদের নিয়ে। হয়েছে ওয়ার্কশপ, লেকচার সিরিজ ‘আর্টিস্ট টক’, ফটোগ্রাফি-সংক্রান্ত প্রকাশনার উৎসব, একাধিক বিষয়ের ওপর বিভিন্ন দেশের শিল্পীদের ক্যামেরায় ধারণ করা আলোকচিত্রের প্রদর্শনী এবং আরও আকর্ষণীয় অনেক কিছু। সপ্তম এই ছবির মেলা যেন বিশ্বের আলোকচিত্রশিল্পীদের মিলনমেলায় পরিণত হয়েছিল। ছবিমেলায় দর্শকেরা মনকাড়া আলোকচিত্র দেখে যেমন হয়েছেন বিমোহিত, তেমনি হয়েছেন শিক্ষিত। আমাদের ছবি দেখার রুচি তৈরি হচ্ছে এবং সাধারণ শিক্ষিত দর্শকদের মধ্যে ফটোগ্রাফি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। একটি সুসংবাদ হলো—আমাদের দেশে আলোকচিত্রের সঙ্গে যাঁরা জড়িত, তাঁরা সহসা লেখেন না। এমন ধারণা ভেঙে দিয়েছে কামরা নামে সম্প্রতি প্রকাশিত ছবিমেলা উপলক্ষে একটি গ্রন্থ। ৩১ জানুয়ারি ‘আর্টিস্ট টক’-এ আমার বক্তব্যে নিজের আলোকচিত্রী জীবনের মোহময় কথাগুলো বলতে গিয়ে বলেছি—আমাদের দেশের আলোকচিত্রীদের ছবি খুব প্রয়োজন ছাড়া বা বাধ্য হয়ে পশ্চিমা দেশগুলোর মিডিয়া প্রকাশ করে। কারণ, তাদের হাতে বড় কাগজগুলো আমরা আমাদের আলোকচিত্র এখন থেকে কামরায় ছাপাতে পারব। এখন বাংলাদেশে প্রায় প্রতিটি পরিবারে নিজেদের ছবি তোলার জন্য অন্যের দ্বারস্থ হতে হয় না। আর কিছু না হোক, একটি মুঠোফোনের ক্যামেরা তো আছে।