ছবির স্বাদ নিতে দরকার মন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনিরুল ইসলাম, চিত্রশিল্পী। এ পর্যন্ত অসংখ্য ছবি এঁকেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন ১৯৬৬-৬৯ পর্যন্ত। পরে পাড়ি জমান স্পেনে। দেশ-বিদেশে এ পর্যন্ত ৬০টির মতো একক প্রদর্শনী করেছেন।লেটার টু ভ্যান গগচিত্রকর্মের সঙ্গে সাহিত্যের দারুণ একটা যোগসূত্র রয়েছে। সাহিত্য তো পড়তেই হয়। আরভিং স্টোনের লাস্ট ফর লাইফ পড়লাম। বাস্তব জীবন থেকে এর কাহিনি অনেক বেশি বর্ণিল। এটা ভিনসেন্ট ভ্যান গগের জীবনের বর্ণনা। পড়ে শেষ করলাম ভিনসেন্ট ভ্যান গগকে লেখা তাঁর ভাই থিওর চিঠিপত্র, লেটার টু ভ্যান গগ। দারুণ লাগল। দুই ভাইয়ের অন্তরঙ্গ আলাপচারিতা। এছাড়া স্পেনের নামজাদা পত্রিকা এলপাইস পড়ি নিয়মিত।ছবি দেখার দুর্নিবার নেশাআঁকাআঁকির বাইরে সিনেমা দেখতে বেশি পছন্দ করি। স্প্যানিশ ছবি বেশি দেখা হয়। স্পেনের পরিচালক লুই বুনুয়েলের ছবি বিরিদিয়ানার কথা মনে পড়ছে, এক এথিয়েস্টকে নিয়ে মূল কাহিনি। পরাবাস্তবতা নিয়ে সালভাদার দালি, লুই বুনুয়েল এবং গার্সিয়া লোরকার বানানো ছবি অ্যান আন্দালুসিয়ান ডগ— আন্দালুসিয়ান কুকুর ছবিটি আমার দারুণ প্রিয়।উজ্জ্বল রঙের ব্যবহারছবির স্বাদ নিতে দরকার মনের, কেবল ছবি দেখার ক্ষেত্রেই নয়, ছবি আঁকার ক্ষেত্রেও এটা শত ভাগ সত্যি। একটি ছবি অনেক ইমেজ তৈরি করতে পারে। আমাদের দেশে জীবনযাপনে বর্ণিলতা কম, তাই ছবিতে থাকে উজ্জ্বল রঙের প্রাচুর্য। ছবির মধ্যে স্পেস দিতে হয়। আর যে ছবি আঁকে, ছবিতে তারও একটা আলাদা জগৎ থাকা চাই।যে কাজ নিয়ে আছিনিজে ছবি আঁকলেও অন্যদের প্রদর্শনী দেখি নিয়মিত। বহু দেশ ঘোরা হয়েছে প্রদর্শনী দেখার খাতিরে। বলা যায়, রথ দেখা আর কলা বেচা একই সঙ্গে হয়। দেশের প্রদর্শনীর মধ্যে নতুন শিল্পীদের প্রদর্শনী ভালো লাগছে। শিল্পী কিবরিয়ার আঁকা ছবির প্রদর্শনী ভালো লাগে।তেরতুলিয়া সব সময়ই জম্পেশস্প্যানিশ ভাষায় আড্ডাকে বলে ‘তেরতুলিয়া’ বা আলোচনা। এসব আড্ডা থেকে মানসিক প্রশান্তি পাওয়া যায়।