ছিন্ন পাতার সাজাই তরণী একা একা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক—ওয়াহিদউদ্দিন মাহমুদ। তবে অর্থনীতিবিদ হিসেবেই তিনি সুবিখ্যাত। শাসনতন্ত্রে সেক্যুলার শব্দটি থাকবে কি থাকবে নাঅক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া দ্য ফিউচার অব সেক্যুলারিজম বইটি পড়ছি। এই বইটির সম্পাদক ইয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক টি এন শ্রীনিভাসন অনুরোধ করেছেন, তাঁকে এই বইটির একটি রিভিউ লিখে দিতে। বইটি পড়ে মনে হচ্ছে, দেশ ও কালভেদে সেক্যুলারিজমের ধরন ও প্রয়োগ নিয়ে অনেক গবেষণা ও বিচার-বিশ্লেষণের সুযোগ রয়েছে। আমাদের দেশের শাসনতন্ত্রে সেক্যুলার শব্দটি থাকবে কি থাকবে না, সে বিষয়ে তুমুল তর্কবিতর্ক হলেও গভীর বিশ্লেষণ বা আলোচনা চোখে পড়ে না।সব সময় ডুবে আছি রবীন্দ্রসংগীতেআমি সব সময়ই রবীন্দ্রসংগীত শুনে থাকি। এমনকি গাড়ি বা প্লেনে ভ্রমণের সময়ও আইপডে শুনি। ২৯ মে ফেরার সময় ওয়াশিংটন বিমানবন্দরের লাউঞ্জে বসে শুনছিলাম ‘ছিন্ন পাতার সাজাই তরণী একা একা করি খেলা’ এবং ‘আমার মল্লিকা বনে প্রথম ধরেছে কলি’র মতো প্রিয় কিছু গান।দেশ ঘুরে বেড়ানোর মজাই আলাদাগত দুই মাস যুক্তরাষ্ট্রে কাটিয়ে ২৯ মে দেশে ফিরলাম। কিছুটা পেশাগত, কিছুটা ব্যক্তিগত কারণেই এত দিন সে দেশে থাকা। নিউইয়র্কে জাতিসংঘ উন্নয়নবিষয়ক কমিটির সভা ছিল। এই কমিটি আগামী বছরে যে মূল প্রতিবেদন প্রকাশ করবে, তার প্রধান দায়িত্ব আমার ওপর বর্তেছে। ওয়াশিংটনের ব্রুকিংস ইনস্টিটিউশনে একটি বক্তৃতা দিতে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাই একই সঙ্গে সেটাও করলাম এবং বেড়িয়েও এলাম। এত বড় দেশ ঘুরে বেড়ানোর মজাই আলাদা।ক্ষুদ্রঋণের তত্ত্ব ও অভিজ্ঞতাপ্রকাশনা সংস্থা রাউটলেজ থেকে প্রকাশিত হবে দুটি বই। একটি ইজ দেয়ার এ সাউথ এশিয়ান মডেল অব ইকোনমিক ডেভেলপমেন্ট, অন্যটি ক্ষুদ্রঋণের তত্ত্ব ও অভিজ্ঞতা বিষয়ে দ্য থিওরি অ্যান্ড প্র্যাকটিস অব মাইক্রোফাইনান্স। এই দুটি বই লেখার সময় ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। প্রকাশকের ঘনঘন তাড়া আমাকে ব্যতিব্যস্ত করে রেখেছে।গ্রন্থনা: ফারহানা আলম