ছিন্নপত্রে লাদেন
আল কুয়েতির ভুলপ্রায় ১০ বছর হয় সিআইএর বাঘা বাঘা গোয়েন্দা সদস্য ওসামা বিন লাদেনকে পাকড়াও করার চেষ্টা করছিলেন। শেষতক তাঁর খোঁজ মিলল—১০ বছর পর, একটা ছোট্ট ফোন-কলে।এ ফোন-কলটি করেছিলেন আল কুয়েতি। ভদ্রলোকের আসল নাম শেখ আবু আহমেদ। কুয়েতি বংশোদ্ভূত পাকিস্তানি নাগরিক। আল কুয়েতি আল-কায়েদার সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। তিনি লাদেনের একজন অত্যন্ত বিশ্বস্ত বার্তাবাহক।গত বছর জুলাই মাসে আল কুয়েতি একটা মস্ত ভুল করে ফেললেন। বিশেষ প্রয়োজনে একজন সন্ত্রাসীকে ফোন করেছিলেন তিনি। তাঁর কপাল খুবই খারাপ প্রমাণিত হলো। তিনি যাঁকে ফোন করলেন, গোয়েন্দারা তখন সেই সন্ত্রাসীর ফোনে আড়ি পেতে আছেন। বাতচিৎ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে গোয়েন্দারা তাঁর অবস্থান ধরে ফেলল—পেশোয়ার। একটা সাদা সুজুকি গাড়িতে তাঁকে ট্রেস করা হলো। অবশেষে আল কুয়েতির সূত্র ধরেই লাদেনের ডেরায় পৌঁছে গেল আমেরিকান বাহিনী।রোববারের অভিযানে আল কুয়েতি লাদেনের সঙ্গেই বেঘোরে মারা পড়েছেন।লাদেনের গুহায়বিবিসিতে প্রকাশিত একটি সাক্ষাৎকারে আরও বিস্ময়কর খবর জানা গেল। ১২ বছরের কিশোর জারার আহমেদ প্রায়ই লাদেনের বাড়িতে মেহমান হয়ে যেত। বিবিসিতে দেওয়া তার বক্তব্য হচ্ছে, ‘আমি তো তাঁদের বাড়িতে প্রায়ই যেতাম। দুজন বউ ছিল তাঁর। একজন আরবিতে কথা বলত, আরেকজন উর্দু। তিনটি বাচ্চা ছিল তাঁদের। একটা মেয়ে, দুটো ছেলে। ওরা আমাকে দুটো ইঁদুর দিয়েছে। ওদের বাড়ির বাইরের গেটে ওরা একটা ক্যামেরা ফিট করেছে। কে আসছে, কে যাচ্ছে—তা আগেই ওই ক্যামেরাতে দেখা যায়।’এখানকার একজন আইসক্রিম বিক্রেতা জানিয়েছেন, ‘খেলতে গিয়ে লাদেনের বাড়ির মধ্যে কোনো ফুটবল গেলে শিশুরা বাড়িতে ঢুকে তা নিয়ে আসতে পারত না। তাদের এর ক্ষতিপূরণ হিসাবে টাকা দেওয়া হতো। প্রতিটি বলের জন্য ১৫০ থেকে ২০০ (২ বা ৩ ডলার) টাকা।যুদ্ধের কুহেলিকাগত রোববারের হামলার ঘটনা নিয়ে হোয়াইট হাউসও এ রকম বেশ কিছু বিভ্রান্তি তৈরি করে ফেলেছে। আগের আর পরের বক্তব্যে মূল অসংগতিগুলো দাঁড়াচ্ছে এ রকম:তখন বলা হয়েছিল: হামলার সময় ওসামা বিন লাদেনের হাতে ছিল ভয়ংকর একে-৪৭।এখন বলা হচ্ছে: আল-কায়েদা নেতার হাতে আসলে কোনো অস্ত্রই ছিল না। তবে তিনি গুলি খাওয়ার আগে প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন।তখন: সোমবার, হোয়াইট হাউস জানিয়েছে, লাদেন গোলাগুলি জুড়ে দিয়েছিলেন। গোলাগুলি থামাতেই সিল (এসইএল) তাঁকে পাকড়াও করার চেয়ে গুলি করে চুপ করিয়ে দেওয়াটাকে সংগত মনে করেছিল (অবিকল ক্রসফায়ারের কেচ্ছা। এখন: মঙ্গলবার অবশ্য হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জে কারনে জানিয়েছেন, না, বিন লাদেন সিল সদস্যদের দিকে গুলি ছোড়েননি।এখন: লাদেনের সবচেয়ে অল্পবয়স্কা বউ—আমাল আল সাদাহ (২৭) নৌ সিলসের সদস্যদের দিকে ধেয়ে আসছিলেন বলে মনে হওয়ায় তাঁর পায়ে গুলি করা হয়। তবে তিনি প্রাণ দেননি। যে ভদ্রমহিলা মারা গেছেন, তিনি লাদেনের পত্নীদের কেউ নন। লাদেনের সহযোগীদের কারও বউ তিনি। তখন: হোয়াইট হাউসের একটি বার্তায় বলা হয়েছে, হামলায় লাদেনের যে পুত্র মারা পড়েছেন, তাঁর নাম হামজা।এখন: সংশোধন করে বলা হচ্ছে, হামজা মরেননি। লাদেনের নিহত ছেলের নাম খালিদ।কান্নালাদেনের মৃত্যুর পর পাকিস্তানের সর্বত্র যে চিহ্নটি দেখা যায়, তা হলো শোকের চিহ্ন। মুসলমানরা ওসামা বিন লাদেনের মৃত্যুতে বিলাপ করছে। বুড়ো বুড়ো মানুষ আল-কায়দার হোতার মৃত্যুতে কাঁদতে কাঁদতে দাড়ি ভিজিয়ে ফেলছেন।ব্রিটিশ সরকার পাকিস্তানকে ৬৫০ মিলিয়ন পাউন্ড অর্থ-সহায়তা দিয়েছে। এতে ব্রিটেনের অনেক নাগরিক ভারি বেজার হয়েছে। তারা বুঝতে পারছে না, যেখানকার মানুষ তাদের এত ঘৃণা করে এবং একজন সন্ত্রাসী দানবের জন্য যারা কেঁদে বুক ভাসায়, তাদের ওখানে এত টাকা ঢালার ফায়দা কী?অ্যাবোটাবাদে লাদেনের বাড়ির বিলাতি সংযোগপাকিস্তানের খাইবার পাখতুনওয়ার হাজারা অঞ্চলে অবস্থিত এই শহর ইসলামাবাদ থেকে মোটে ৩১ মাইল উত্তর-পশ্চিমে অবস্থিত।এ শহরটির নামকরণ হয়েছে বিলাতি সেনা কর্মকর্তা মেজর জেমস অ্যাবোটের নামানুসারে। ১৮৩৫ সালে তিনি এই শহরকে পাঞ্জাবের সঙ্গে সংযুক্ত করেন। এই অঞ্চলের প্রথম ডিপুটি কমিশনার ছিলেন তিনি।অ্যাবোটাবাদ ছেড়ে যাওয়ার আগে তিনি এই শহরে তাঁর বসবাসের অভিজ্ঞতা নিয়ে একটি মনোরম কবিতা রচনা করেন। লাদেনের উইলওসামা বিন লাদেনের উইল পাওয়া গেছে!অবশ্য এটা কোনো নতুন খবর নয়। ১০ বছর আগেই উইলটি ছাপা হয়েছিল লেবাননের পত্রপত্রিকায়। কী লেখা আছে লাদেনের শেষ উইলে?উইলে ওসামা বলেছেন, ‘শোনো আমার বাছারা। আমাকে তোমরা মাফ করো। জেহাদের ডাক দেওয়ার পর আমি তো আর তোমাদের সময় দিতে পারিনি ঠিকঠাক।’ লাদেন তাঁর কথিত উইলে ক্ষমা চাইছেন সন্তানদের কাছে, ‘আমি দুঃখিত, জেহাদের পেছনে অত সময় দিয়েছি বলে।’ধারণা করা হচ্ছে, এ উইলটি লাদেন তৈরি করেছিলেন নাইন-ইলেভেনের পর। লাদেনের অনুরোধ:‘তোমাদের জন্য আমার উপদেশ হবে আল-কায়দায় যোগ দিয়ো না।’উইলের যথার্থতা নিয়ে সন্দেহ আছে। লাদেনপুত্র ওমর—ইনি গ্রোয়িং আপ বিন লাদেন নামক কিতাব লিখেছেন—২০০৯ সালে গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি [লাদেন] আমাকে কখনোই আল-কায়দায় যোগ দিতে বলেননি। তবে একবার আমাকে বলেছিলেন, তাঁর কাজকে এগিয়ে নেওয়ার জন্য সন্তান হিসেবে আমাকেই মনোনীত করা হয়েছে।’ইনসাইড আল-কায়দা গ্রন্থের লেখক রোহান গুণরত্নের অবশ্য স্থির প্রত্যয়, এটা লাদেনেরই উইল। ‘আমার কোনো সন্দেহই নেই যে এ নথিটি সঠিক।’ বলেছেন রোহান।উইলে কেবল সন্তানদের নিয়েই কথা বলেননি লাদেন। নিজের চারজন পত্নীকে লক্ষ্য করে বলেছেন, তাঁর মৃত্যুর পর তাঁরা যেন বিধবাই থাকেন। লাদেনের কথিত উইলে কথাটা বলা হচ্ছে এভাবে, ‘আবার বিয়েশাদির কথা ভেবো না। আমাদের সন্তানদের দিকে খেয়াল রেখো, তাদের জন্য কোরবানি করো, প্রার্থনা করো—এ-ই তো যথেষ্ট।’অবশ্য সিআইএ সাফ জানিয়ে দিয়েছে, উইলটি ভুয়া। এটা সৌদিদের বানানো একটা জাল দলিল। কয়েক বছর ধরেই এটার কথা শোনা যাচ্ছে।’ তাঁর মতে, ‘লাদেনের চিন্তাপদ্ধতির সঙ্গে এর কিছুই মেলে না। এর ভাষা কাঠামোও ঠিক নেই।’ লাদেনের জীবনে যে একটা জিনিস ছিল না তা হলো, ‘হতাশা’। আর এ নথিটি হতাশায় পরিপূর্ণ।সূত্র: ডেইলি মেইল ও দ্য সান