প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট্ট সোনা ছোট্ট সোনা
কথা বেশি কয় না
তার জন্য তার বাবা
এনেছে অনেক গয়না।
মাথার মুকুট, পায়ের নূপুর
নতুন জামা গায়ে
ছোট্ট সোনা হেসেখেলে
দাদির বাড়ি যায়।
গলার হারও নেবে একটা
ইচ্ছা ছিল ভারি
কিন্তু বাবা দেয়নি বলে
সে নিয়েছে আড়ি।
সপ্তম শ্রেণী, বেড়া বি বি হাইস্কুল, পাবনা