প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমার বাংলায় আজ তারুণ্য জোয়ার উঠেছে আবার।ওদের হাতেই আজ লক্ষ পতাকায় ওই দেখা যায়শহীদের রক্ত লাল! মায়ের আঁচল— সবুজ সচ্ছল! আজও দেশ ভোলে নাই সেই একাত্তর— যুদ্ধের বছর।তিরিশ লক্ষের লাশ! দশ লক্ষ নারী! ভুলতে কি পারি?সেদিন সে অমাবস্যা তরুণেরা ছিঁড়ে জ্যোত্স্না দেয় ফিরে।সেদিনও তরুণদল ছিল রণাঙ্গনে পড়ে যায় মনে।ওদেরই নির্ভীক রণে যে দেশ পেলাম— বাংলাদেশ নাম! এবারও প্রজন্ম ফিরে আবারও যুদ্ধেই— জয় আনতেই। এ বিজয় জনকেরই স্বপ্নের পূরণ!— তাই বিস্ফোরণদেশব্যাপী তারুণ্যের চেতনায়! আজ এ আওয়াজ—ধর্মনিরপেক্ষ দেশ! ফাঁসি রাজাকার!কোটি কণ্ঠে জয় বাংলা! জয় বাংলার! ১১ ফেব্রুয়ারি ২০১৩ ঢাকা