আজ আমার জন্মদিনআজ মানে একাত্তর বছর আগে এই দিনেতখন আমার পৃথিবী ছিল এইটুকুবিশাল উঠোনে ছোট্ট এক কুঁড়েতাতে আমার মাতিনিই আমার মাতিনিই আমার পৃথিবীআমি তাঁর মুখ দেখতামদেখতাম বুকতারপর পুরো বাড়ি, পাড়া ও গ্রামএরপর দেশ বিভাগ দেখলামদেখলাম হানাহানিমানুষের বুকে মানুষ বসাচ্ছে ছুরিধর্ষণ করছে নারীকে, শিশুকেটুকরো টুকরো করছে রবীন্দ্রনাথের গানএই অন্ধকারেই শোষণ-শাসনবলা হলো, কোকিল তুমি কুহু ডেকো নাসকলেই বলবে শুধু ভ্যাঁনা, না, নাচিৎকার করে কোকিলেরাবুকের রক্তও দেয় কেউ কেউতারপর সামরিক শাসনসেই অপশাসনের বিরুদ্ধে জনরোষজনতার ছয় দফা দাবিমুক্তির সংগ্রাম—হানাহানি, ছিন্নমস্তা খেলাশেষে বিশাল বিজয়বিশাল, কিন্তু সম্পূর্ণ নয়শকুনি-গৃধিনী তবু থেকে যায়তারা ষড়যন্ত্র আঁটেদুর্ভিক্ষ লাগায়তারপর রাতের আঁধারেমারণাস্ত্র হাতে যায় বত্রিশ নম্বরেরক্তে রক্তে লেক ভরে যায়চারদিকে জলপাই রঙের ট্রাকএ রকম চলে বহুদিনবহু বিচিত্র পোশাকেশেষে গণতন্ত্র মুক্তি পায়শতাব্দীর শেষেনতুন শতকে এই জন্মদিনে আমিআনন্দ-বেদনায় তাকাই পশ্চাতে।(জন্মদিন: ২৯ মে, ১৯৪১)