জন্মের গৌরব গাথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের অভ্যুদয়: একজন প্রত্যক্ষদর্শীর ভাষ্যরেহমান সোবহানমাওলা ব্রাদার্সপশ্চিম পাকিস্তানের সঙ্গে পূর্ব পাকিস্তানের মানুষের ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য, রুচিগত ব্যবধান ও ফারাক ছিল বিস্তর। শুধু ধর্মীয় ঐক্যের দোহাই, অভিন্নতার এভারেস্ট হয়েও ভিন্ন দুটি জনপদকে আবদ্ধ করা হয়েছিল একটি মানচিত্রে দেশভাগের সময়। বাস্তবতা হলো, বিবিধ কার্যকরণ থাকা সত্ত্বেও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের পেছনে ‘অর্থনৈতিক বৈষম্য’ ছিল অন্যতম প্রধান কারণ। প্রতিবাদ, প্রতিরোধের সূচনা যদিও মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠায়। অর্থনৈতিক শোষণের মানদণ্ডে উপলব্ধি হয়, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের উপনিবেশবৈ অন্য কিছু নয়। উপনিবেশ নামক সিন্দবাদের ভূত দিয়ে ইংরেজরা ২০০ বছর ধরে বাঙালিকে পরাধীন করে রেখেছে, পর্যুদস্ত করেছে, শোষণ করেছে। পাকিস্তান রাষ্ট্রেও তা বহাল তবিয়তে রইল, ভাগ্য সুপ্রসন্ন হলো না। জীবনানন্দ দাশের অদ্ভুত এক আঁধার জেঁকে রইল ছাপান্ন হাজার বর্গমাইলের বদ্বীপ ভূমে, যার বিরুদ্ধে ক্রমে দানা বেঁধে উঠল প্রবল প্রতিবাদ-প্রতিরোধ। নেপথ্যে যুক্তিসংগত প্রধান কারণ ছিল অর্থনৈতিক শোষণ আর বৈষম্য। রাজনীতির মাঠে যা ছড়াল প্রবল উত্তাপ, যার অনিবার্য পরিণতিতে বিশ্বমানচিত্র পেল স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ। অভ্যুদয়ের এই বন্ধুর পথে ঘটেছে ঐতিহাসিক সব ঘটনা। মুক্তিযুদ্ধ ও তার পরবর্তী ঘটনাগুলোর সারাৎসার মেলে প্রাজ্ঞ অর্থনীতিবিদ রেহমান সোবহানের গ্রন্থ বাংলাদেশের অভ্যুদয়: একজন প্রত্যক্ষদর্শীর ভাষ্য বইয়ে।তিনি বলছেন: আমার তিরিশ বছর বয়স হওয়ার আগেই প্রয়াত এইচ এস সোহরাওয়ার্দী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয়তাবাদী আন্দোলনের অন্যান্য নেতার সঙ্গে আমাকে অর্থনৈতিক কর্মপন্থা ও রাজনৈতিক কৌশল নিয়ে আলোচনায় বসতে হয়েছে। আমি একজন বিশিষ্ট দক্ষ অর্থনীতিবিদ ছিলাম বলেই আমার পক্ষে এসব সম্ভব হয়েছিল, তা কিন্তু নয়; এর কারণ ছিল, আমাদের রচনাগুলোয় তৎকালীন রাজনৈতিক নেতৃত্বের আশু করণীয়গুলোর ইঙ্গিত থাকত। দেশব্যাপী প্রবহমান প্রধান প্রধান রাজনৈতিক ধারাকে এ ব্যাপারে আমাদের রচনাগুলোকেই ধরিয়ে দিত এবং পাকিস্তানি শাসকশ্রেণীর অনাবৃত স্নায়ুতে খোঁচা দিত।তিন অধ্যায়ে বিভক্ত বইটির শিরোনাম হলো—ক. বাঙালি জাতীয়তাবাদের অর্থনৈতিক ভিত্তি, খ. অসহযোগ আন্দোলন থেকে স্ব-শাসনে এবং গ. মুক্তিযুদ্ধ দেশে-বিদেশে।বইয়ের প্রথম অংশে বাঙালি জাতীয়তাবাদের অর্থনৈতিক ভিত্তি ও তা প্রতিষ্ঠার সংগ্রামের ইতিহাসকেই লেখক অত্যন্ত যত্নসহযোগে তুলে ধরেছেন। প্রসঙ্গত, ঊনসত্তরের গণঅভ্যুত্থান-পরবর্তী লাহোরে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠক, সত্তরে আওয়ামী লীগের নির্বাচনী মেনিফেস্টো প্রণয়ন, একাত্তরের মার্চে অসহযোগ আন্দোলন, ইয়াহিয়া, ভুট্টো ও তাঁদের সহযোগীদের সঙ্গে বঙ্গবন্ধু ও তাঁর সহকর্মীদের শাসনতান্ত্রিক আলোচনা—এসব প্রতিটি পর্বেও লেখকের ভূমিকা ছিল সক্রিয়। একজন প্রত্যক্ষদর্শী হিসেবে আমাদের ইতিহাসের সেই গুরুত্বপূর্ণ অধ্যায়ের বিবরণ লেখক বস্তুনিষ্ঠভাবে এ বইয়ে তুলে ধরেছেন।