জলজ বিভ্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলজ বিভ্রমের কাছে হাত পেতে রয়ে গেলে!আবার আমিও তোমার কাছে!পৌনঃপুনিক এ কেমন খেলা!বলো, জলের ওপর কি আকাঙ্ক্ষার বলিরেখা পাঠ করা যায়!বিভ্রমে মন কি ডোবে!তৃষ্ণা মেটে কি আলোর হাওয়ায়!ভাবি, কি এমন জটিল তালার দুপারে বন্দী রয়ে গেল আমাদের জলজকথা!ওদের যাবে না কখনোই খোলা!একদিন শুনেছি, কি এমন এক জাদুর কথা নাকি তুমি বলেছিলে—ইশারায় সব নাকি জীবনের বিভ্রমে ফেঁদে রাখা‘ভুলতালা’ খুলে ফেলা যায়!আমিও নেড়েচেড়ে দেখি তো দেখি তালাদের পরিচয়—চারপাশে এই সব ভুল তালা কিনা!এ-ও ভাবি, এই সব কৌশলী তালা জলজ বিভ্রমে ফেলেআমাকেই খুলে ফেলার কোনো এক জাদু জানে কিনা!