জলসাগরের জলসাঘরে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জলসাগরের জলসাঘরে ঢেউয়েরা সব নর্তকী—সাদা ফেনার ওড়না-তোলা মাতাল নাচের তালেঝিনুক-শামুক দিয়ে বাঁধা নূপুর বাজায় পায়েআলোকসজ্জায় নিয়োজিত চন্দ্র-সূর্য-তারা,বাতাস এবং গতির হাতে শব্দনিয়ন্ত্রণ;নানান রঙের পর্দা ফেলেন আকাশ কারিগর।হঠাৎ যদি মঞ্চ কাঁপে তুফানবাঘের ডাকেজলসাগরের জলসাঘরে লন্ডভন্ড মেলা,আর্তনাদের ডাস্টারে যায় আনন্দ-গান মুছে।