জানালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক রৌদ্রপাখি মেলেছে ডানা
তার রং ধরে
আমার একলা একা কবিতার তল্লাট।
বৃষ্টি ভেঙে গুটি গুটি মাছ—
ঐরাবত সাঁতার
ঘন স্রোতের মাঠ আর মাঠ।

গোলাপের গৌরব থেকে
লাখো লাখো লাল। গাছে গাছে
লম্বা ও নিরাপদ ছাদ। উঁকি মারে
দেয় বিলিয়ে সাদাদের রংবাজ।
রাস্তায় রাস্তায়
সাঁজোয়া সেনা, সেনাদের ভৌতিক
কাহারে কাটে রাইফেল ও দূরবীন।
চুলে চুলে কোথাও রেখছ হাবিলির ছায়া
তার কামলি ধরে সিঁড়িগুলো রাত।