জার্নাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আমি পোড়া-পোড়া টোস্ট খাই না
ব্রেথলেস দেখতে-দেখতে খাতা যাচ্ছিল খুলে
শ্রীলঙ্কা থেকে আসছিল সবুজ হাওয়া
জাহাজেও আমরা দু-ভাই
‘রোককে’ বলতাম
বক্সিং নকল করতে ব্যথা বাঁচাতাম
আর এখন ল্যাপটপের
মেয়েটি ‘নিউইয়র্ক হেরাল্ড ট্রিবিউন’ বলতে-বলতে
চলে যাচ্ছে, ওকে ধরো
বলো,
পারি-তে কি নেবে না আমাকে?
মূল কবিতায় কিন্তু আলিয়ঁস ফ্রঁসেসও ছিল
আনব কি
পা ফসকে পৃথিবী থেকে কবে আমি ছিটকে পড়ব?