জিন্দালাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্যান্ত কবর দিয়ে ফিরে এসে দেখি

চা-মুড়ি খাচ্ছে শালা পায়ের ওপর রেখে পা,

আর এটা সেই বাংলাঘর—একপাশে ঢেঁকি

উচ্চে উঠে আছে, ওদিকটা লেপা

চুণদাগ মেঝেয় কবেকার, সে কথা কি জানে!

হাড়ে হাড়ে বজ্জাত এ ঘরের স্মৃতি

গামারির রণক্লান্ত খাট, ধ্বস্ত শিথানে

তেমনই রয়েছে পড়ে মোমের আকৃতি,

তারপাশে জিন্দালাশ খেয়ে যায় দোল,

কবর নিজেই ঢাকে লজ্জা পেয়ে আঁধারিয়া মুখ,

স্ফীত থেকে স্ফীতকায় হতে থাকে শোল

এই বুঝি গিলে খাবে বৈশাখের মেঘ-মুল্লুক!