জিরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেই কবে দেখা হয়েছিলঅকালে ভেসেছে আজ প্রদোষের কালইতোমধ্যে প্রবাহিত চল্লিশ ফাল্গুনমাঝেমধ্যে ঠারে ঠোরে দেখা যে হয়নি তা তো নয়স্পর্শ করিনি তাই আজও তার গ্রীবার আদর আমাকে সুতীব্র টানেমনে জ্বলে শঙ্খের করাত? আজও সেই স্কার!বহুদিন হয় তাই বলে জল স্পর্শ করিনি কি! সেও তো বেঠিকঅভিমানে সরে গেছি সে কথাও ঠিক বলি কেনমাঝে মাঝে মনে পড়ে আজও কি আমাকেপুরোনো কাসুন্দি কেন পুরোনো চাল যে ভাতে বাড়েকত প্রেম চাবি ভুলে সিন্দুকের কুঠরি দেরাজেনতুন কবিতা লেখা, নতুন বাজার ফর্দে নতুন নতুনেতবু তো বোঝা হলো প্রেম জেব্রাদের একমাত্র জিরাফঢের বেশি ভালো হতো যদি বাকি দিনগুলো স্কারহীন পাহাড়ে পাহাড়ে কেটে যেত