জীবন নিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

০১জীবনটা নিয়ে কখনো-কখনো, একটু-আধটু ছিনিমিনিএকটু-আধটু ছেলেখেলাখেলতে হয়:সব সময় এটা নিয়ে সিরিয়াস থাকতে নেইতাহলে দুঃখ হয়ে হাত থেকে ফসকে যাবে প্রতিদিনযথাযোগ্য পাওনাগুলোযেভাবে ঘূর্ণি হাওয়ায় গায়ের জামা উড়িয়ে দিয়ে কেউ-কেউআনন্দে মেতে ওঠে; ট্রেনচালকের উদ্দেশে বলে ‘থামো, থামো...’পকেটে খুব সাবধানে রাখা দু-চারটে টাকার কথাকস্মিন কালেও চোখে ধরে না হূত-সম্পদের আনন্দজীবন্ত মুদ্রার মৃত্যুবরণ গায়ে মাখে না কেউজীবনটা সেভাবে গায়ে মাখতে নেইওকে মিসকিনের দেহে মাখোকচু পাতার পানি করে রাখোবিধাতার মতো খেলো, শচীনের মতো সীমানা পার করোলাল-সাদা স্বপ্ন।ভালোই লাগবে তাতেতুমি কি জর্জরিত হওনি আর দশটা আঘাতে তাহলে এত সিরিয়াস কেন?০২আগে তো মানুষ, তারপর জন্মভূমিআগে জন্মভূমি তারপর মানুষ—এই দুটো লাইনকে এক করতেই দেখিমা-বাবার ছলছলে চোখে ঝুলন্ত অভিমান আমার সব কথায়তাদের এত উৎকণ্ঠা এত পেরেশানির কোনো মানে হয় নাকবিতারই অন্য নাম ‘জীবন’সব কবিতারই অর্থ থাকতে হবেএমনটি কে বলেছে?জীবনটা নিয়ে কখনো-কখনো, একটু-আধটু ছিনিমিনিএকটু-আধটু ছেলেখেলাখেলতে হয়।