মিতা হক। রবীন্দ্রসংগীতশিল্পী। ভাবনার বড় অংশজুড়েই আছে গান। নিয়মিত গান গাওয়ার পাশাপাশি গান শেখানও। ছায়ানটের সঙ্গে যুক্ত। রবীন্দ্রসংগীত গাইলেও ভালোবাসেন ডি এল রায়, লালনের গানও। এ পর্যন্ত অনেক গানের অ্যালবাম বেরিয়েছে। দেশের গণ্ডি পেরিয়ে বাইরেও প্রচুর গান করেছেন। শ্রোতার ভালোবাসাকেই জীবনের সবচেয়ে বড় অর্জন মনে করেন।গীতবিতানে যত প্রশান্তিবিভিন্ন রকম ব্যস্ততার কারণে দীর্ঘ সময় ধরে কোনো বই পড়া হয় না। অথচ একসময় কিন্তু বই ছাড়া কোনো দিন চিন্তাই করা যেত না। এখন সময় পেলেই গীতবিতান নিয়ে বসি। গীতবিতান পড়লে মানসিক প্রশান্তি পাই। তবে বিভিন্ন ধরনের ম্যাগাজিন কিংবা সাহিত্য পত্রিকা পড়ি। আর গান নিয়ে কোনো লেখা পেলে খুব আগ্রহ নিয়ে পড়ি।সুরে গাওয়া হয়নিবহুকাল সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা হয় না। সময়ও হয় না। তবে টেলিভিশনের কল্যাণে লালনকে নিয়ে বানানো মনের মানুষ ছবিটা দেখা হয়েছে। লালনের গান বরাবরই পছন্দ আমার, এ কারণেও ইচ্ছে ছিল লালনকে নিয়ে বানানো ছবিটা দেখার। তবে মনে হয়েছে, ছবির গানগুলো ঠিকমতো সুরে গাওয়া হয়নি। সত্যজিৎ আমার অসম্ভব প্রিয় চলচ্চিত্রকার। সুযোগ পেলে এখনো সত্যজিতের সিনেমা দেখতে বসি।সবকিছুতেই আছে গানসব সময় যেন গানের সঙ্গেই আছি। পড়ছি যখন, তখনো গান শুনছি। কাজ না থাকলে গান তো এমনিতেই শুনি। রবীন্দ্রসংগীত গাই বলে রবীন্দ্রসংগীতই বেশি শুনি। এর বাইরে শুনি নজরুলগীতি, ডি এল রায়, অতুল প্রসাদ আর লালনগীতি। তবে দেশি গানের জ্যাজ, ক্ল্যাসিক মিউজিক পছন্দ। মাঝেমধ্যে টেলিভিশনের লাইভ গানের অনুষ্ঠানগুলোও ভালো লাগে।গান দিয়েই শুরুএকটা সময় ছিল, যখন দিনের বেশির ভাগ সময়ই গান করতাম। তবে নানা বাস্তবতায় হারমোনিয়াম নিয়ে নিরবচ্ছিন্নভাবে বসে থাকতে পারি না। দিন আমার শুরু হয় গান দিয়েই। সকালে এখনো সময় নিয়ে রেওয়াজ করি। মাঝেমধ্যে মনে হয়, গান আমার জীবনই বদলে দিয়েছে। একসময় পাগলের মতো অনুষ্ঠান করেছি, অনেক। ব্যস্ততার কারণে এখন অনুষ্ঠান, গানের রেকর্ডিংয়ে হাত দিচ্ছি না।যেকোনো চিত্রকর্মআমার কাছে চিত্রকর্মের কোনো বাছবিচার নেই। সব রকম ছবিই ভালো লাগে, মূর্ত-বিমূর্ত যা-ই বলি না কেন। সর্বশেষ দেখলাম সুফিয়া কামালের জন্মশতবর্ষ উপলক্ষে তাঁর ব্যবহার্য জিনিস ও ছবির প্রদর্শনী। অন্য প্রদর্শনী থেকে এই আয়োজন আমার কাছে একটু আলাদা লেগেছে। সাক্ষাৎকার গ্রহণ: শারমিন নাহার