জীবনকে খুঁজে পাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুর্তজা বশীর। বাংলাদেশের চিত্রকলা যে গুটিকয় শিল্পীর রং-তুলির স্পর্শে সমৃদ্ধ এবং নতুন মাত্রা পেয়েছে, তিনি তাঁদের একজন। কাজ করেছেন মূর্ত ও বিমূর্ত—উভয় ফর্মেই। চিত্রশিল্পী পরিচয় ছাড়া লেখক ও গবেষক হিসেবেও তাঁর খ্যাতি রয়েছে।মন্দিরশিল্পের মাঝেকয়েক মাস ধরে আমার ভেতর এক ধরনের অস্থিরতা কাজ করছে। তার মধ্যেই শেষ করলাম প্রণব রায় রচিত বাঙলার মন্দির: স্থাপত্য ও ভাস্কর্য। এই বইটিতে লেখক বিশেষত পশ্চিমবঙ্গের বর্ধমান, হুগলি, হাওড়া প্রভৃতি জেলায় যেসব মন্দিরের খোঁজ মেলে, তাঁর স্থাপত্য নিদর্শন এবং শিল্পমূল্য বিশ্লেষণ করেছেন। এ ছাড়া বইয়ে মন্দিরের শিল্পকর্মগুলো বিচিত্র বিষয়ের ভিত্তিতে ভাগ করা হয়েছে। যেমন—বাইজি নৃত্য কিংবা ইউরোপিয়ানদের জীবনযাত্রা। আর এভাবে ভাগ করার ফলে ১৭ থেকে ১৯ শতকের মধ্যে নির্মিত মন্দিরের শিল্পকর্ম এবং সেই সময়কার সমাজ-মানস বোঝা সহজ হয়েছে। বাংলার মন্দির ও এর টেরাকোটা নিয়ে আমার আগ্রহ দীর্ঘদিনের। ভারত সরকারের বৃত্তি নিয়ে আমি এর ওপর গবেষণাও করেছি একসময়। ভালো লাগে কীর্তনকেন জানি না, এখন গান আমাকে তেমনভাবে টানে না। অথচ আগে প্রচুর গান শুনতাম—বেটোফেন, মোত্সার্ট। মানুষের জীবনে কখনো কখনো বোধহয় এমনটা ঘটে। গানের মধ্যে রবীন্দ্রসংগীত কখনো আমাকে সেভাবে স্পর্শ করেনি। আমি আধুনিক গানের ভক্ত। হেমন্ত মুখোপাধ্যায়, কিশোর কুমার, হৈমন্তী শুক্লার গানে জীবনকে খুঁজে পাই যেন।ভালো লাগে প্রাচ্যের কীর্তন ঘরানা ও পাশ্চাত্যের ববডিলান। এককালে আমাদের দেশের আজম খানের গানও আমার ভালো লাগত; কিন্তু এখন এ দেশের ব্যান্ডসংগীত যেখানে গিয়ে দাঁড়িয়েছে, তা মনে হয় আমাদের জীবনের সঙ্গে, ঐতিহ্যের সঙ্গে ঠিক খাপ খায় না।চোখে লেগে আছেচলচ্চিত্রও আগের মতো আর দেখা হয় না এখন। আমি তো স্ক্রিপট লেখা থেকে শুরু করে পরিচালকের সহকারী হিসেবে চলচ্চিত্রে কাজও করেছি একসময়। কিন্তু যেকোনো কারণেই হোক, সাম্প্রতিক সময়ে মুভি আমি অনেক দিন দেখিনি। তবে আজও চোখে লেগে আছে সত্যজিৎ রায় ও ঋত্বিক ঘটকের ছবিগুলো। আমাদের চলচ্চিত্রে সত্যজিৎ অনেক বড় প্রতিভা কিন্তু আমার বিচারে ঋত্বিক তাঁর থেকেও অনেক বেশি শক্তিশালী।প্রজাপতির ডানাআসছে সেপ্টেম্বরের ২৫ তারিখে ৩৭টি ছবি নিয়ে গ্যালারি কায়াতে আমার একক চিত্রপ্রদর্শনী শুরু হবে। এই প্রদর্শনীর ছবিতে প্রজাপতির বিভিন্ন আকৃতির ডানার ভেতরে রং ও রেখা দিয়ে আমি মূর্ত করে তুলেছি আমার ভাবনা। তাই প্রদর্শনীটির নামও দিয়েছি ‘উইং’। আসলে কী, প্রজাপতির ডানা আমার কাছে আশার জ্বলজ্বলে স্মারক। ফলে আমার ক্যানভাসে এবার প্রজাপতির ডানার ভেতরে অসংখ্য ফর্ম ও কালারের বিন্যাস ঘটিয়েছি। সাক্ষাত্কার গ্রহণ: মোহাম্মদ শাহনেওয়াজ