জীবনপঞ্জি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ জানুয়ারি, ১৯২৯:যুক্তরাষ্ট্রের জর্জিয়া প্রদেশের আটলান্টা জেলায় জন্ম। বাবা রেভারেন্ড মার্টিন লুথার কিং সিনিয়র। মা আলবার্টা উইলিয়ামস কিং। ১৮ জুন, ১৯৫৩:পরবর্তী সময়ের লেখিকা, সমাজকর্মী কোরেটা স্কটের সঙ্গে তাঁর বাবার বাড়িতে বিয়ে অনুষ্ঠিত। মার্চ, ১৯৫৫: ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রী বাসে একজন সাদা মানুষকে আসন ছেড়ে দিতে অস্বীকার করায় শুরু হলো গন্ডগোল। প্রতিবাদে কিংয়ের নেতৃত্বে ৩৮৫ দিন লম্বা বিখ্যাত ‘মন্টেগোমারি বাস বয়কট’ শুরু হলো। এই আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় কিংয়ের বাড়িতে বোমা মারা হয় এবং গ্রেপ্তার করা হয় তাঁকে। ১৯৫৭:রালফ অ্যাবার্নেথিসহ সে সময়ের আরও কয়েকজন সমাজকর্মীর সঙ্গে মিলে ‘সাউদার্ন ক্রিশ্চিয়ানস লিডারশিপ কনফারেন্স’ (এসসিএলসি) গঠন করেন। কালোদের ক্ষমতায়নের জন্য অহিংস আন্দোলন করাই তাঁদের উদ্দেশ্য ছিল। ১৯৫৯: গান্ধী পরিবারের সঙ্গে দেখা করতে ভারতে আসেন কিং। নিজেই পরে বিভিন্ন বক্তৃতায় বলেছেন, ভারত সফরের পর গান্ধীর অহিংস পদ্ধতির প্রতিবাদের প্রতি আরও আকৃষ্ট হয়েছেন তিনি। নভেম্বর, ১৯৬১: এসসিএলসিসহ কয়েকটি প্রতিষ্ঠানের উদ্যোগে শুরু হয় ‘অ্যালবেনি মুভমেন্ট’। গ্রেপ্তার হন কিং। ১৯৬৩:আলাবামার বার্মিংহামে এসসিএলসি শুরু করে আইন অমান্য আন্দোলন। কালোদের বিপক্ষে অন্যায্য আইনগুলো ভঙ্গের এই আন্দোলনে নেতৃত্ব দেন কিং।আগস্ট, ১৯৬৩: এসসিএলসিসহ ছয়টি সংগঠনের উদ্যোগে শুরু হয় ‘মার্চ অন ওয়াশিংটন ফর জবস অ্যান্ড ফ্রিডম’। বিখ্যাত এই মার্চে হাজার হাজার মানুষ অংশ নেয় এবং এই মার্চের একপর্যায়ে ২৮ আগস্ট লিংকন মেমোরিয়ালের পাদদেশে কিং তাঁর ভুবনকাঁপানো ‘আমার একটি স্বপ্ন ছিল’ নামের বক্তৃতা করেন।১৯৬৪:বর্ণবৈষম্য ও বর্ণবাদী অত্যাচারের বিপক্ষে অহিংস আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় সর্বকনিষ্ঠ মানুষ হিসেবে ‘নোবেল শান্তি পুরস্কার’ জেতেন। ৪ এপ্রিল, ১৯৬৫:‘বিয়ন্ড ভিয়েতনাম’ নামে বক্তৃতায় ভিয়েতনামে যুক্তরাষ্ট্রের ভূমিকার সমালোচনা করেন। ফলে রাষ্ট্রের তীব্র রোষের মুখে পড়েন কিং। নভেম্বর, ১৯৬৭:ক্যালিফোর্নিয়া থেকে শুরু হয় কিংয়ের জীবনের শেষ প্রচারণা ‘পুওর পিপল ক্যাম্পেইন’।৪ এপ্রিল, ১৯৬৮: টেনেসির মেম্ফসিসে স্থানীয় কৃষ্ণাঙ্গদের আয়োজনে এক ধর্মঘটে সমর্থন দিতে হাজির হন। সেখানে অবস্থানকালে ‘দি লোরানিয়ে হোটেলে’র ব্যালকনিতে গুলি করে হত্যা করা হয় মার্টিন লুথার কিংকে।