
কবি জীবনানন্দ দাশকে নিয়ে যে কয়েকজন গবেষক নিষ্ঠার সঙ্গে কাজ করছেন ফয়জুল লতিফ চৌধুরী তাঁদের অন্যতম। তাঁর সম্পাদনায় জীবনানন্দ দাশের চিঠিপত্র শিরোনামে এই বইটি মূলত কবির চিঠিপত্রের সংকলন। এখানে যেমন আছে রবীন্দ্রনাথ ঠাকুর, প্রমথ চৌধুরী, ধূর্জুটিপ্রসাদ মুখোপাধ্যায়, বুদ্ধদেব বসু, বিষ্ণু দে, সাগরময় ঘোষ, নরেশ গুহ, সঞ্জয় ভট্টাচার্য, সৈয়দ ওয়ালীউল্লাহ প্রমুখ ব্যক্তিত্বকে লেখা জীবনানন্দের চিঠি, তেমনি রয়েছে মা কুসুমকুমারী দাশ, বোন সুচরিতা দাশ, কন্যা মঞ্জুশ্রী দাশকে লেখা তাঁর চিঠিও। এই চিঠিগুলোয় একদিকে মূর্ত হয়েছে কবির ব্যক্তিজীবনের নিঃসঙ্গতা ও হাহাকার, আরেক পাশে পাওয়া যায় প্রবল আত্মমর্যাদাপূর্ণ বিনয়ী এক কবির মুখ। মোট ৩৫টি চিঠির সঙ্গে সম্পাদকের ভূমিকাটিও বেশ কার্যকর।
সম্পাদক: ফয়জুল লতিফ চৌধুরী
প্রচ্ছদ: মাসুম রহমান
প্রকাশক: অন্যপ্রকাশ
১৯৭ পৃষ্ঠা, দাম: ৪০০ টাকা।