জীবনের সবকিছু শেষ হয়ে যায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীফ উদ্দিন আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক, ইতিহাসের বহু বর্ণিল পথে হাঁটছেন দীর্ঘদিন ধরে। রাজধানী ঢাকা নিয়ে তাঁর গবেষণা বিস্তর। বর্তমানে তিনি এশিয়াটিক সোসাইটির সেন্টার ফর ঢাকা স্টাডিজের পরিচালক।কৃষিভিত্তিক সমাজের বচনআমাদের এই দেশের মূলে এখনো কৃষিভিত্তিক অর্থনীতি বিদ্যমান। এই কৃষির সঙ্গে একই বন্ধনে আছে নানা রকমের লোকাচার ও বচন। গ্রামীণ কৃষি-সংস্কৃতির দিক দিয়ে খনা এবং তার বচন এক মিথ। এখন সেই খনার বচনগুলোই পড়ছি। খনার বচন: কৃষি ও কৃষ্টি—ড. আলী নেওয়াজের লেখা গবেষণাগ্রন্থ এটি। এখানে খনার বচনের সঙ্গে প্রাচীন ভারতের কৃষিভিত্তিক সমাজের যোগসূত্র খুঁজেছেন লেখক। বইটি পড়তে পড়তে মনে হলো, এ অঞ্চলে জমির উর্বরতা, স্বাস্থ্য, আবহাওয়া প্রভৃতি সম্পর্কে হাজার বছর ধরে খনার বচন আমাদের যে জ্ঞান দিয়ে আসছে, ভবিষ্যতে তা হয়তো আরও দরকারি হয়ে উঠবে।গানের রুচিগানের ক্ষেত্রে আমাদের রুচি তৈরি হয়েছে তো রবীন্দ্রনাথ, দ্বিজেন্দ্রলাল রায়, অতুলপ্রসাদ সেন—এঁদের মাধ্যমে। তাই এর বাইরে যাওয়া কঠিন। যেমন এখনো হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের গান শুনলে মনে হয়, জীবনের সবকিছু শেষ হয়ে যায়নি। হেমন্তের গলা আর রবীন্দ্রনাথের কথার যুগল বন্ধনের কারণেই হয়তো এমন মনে হয়। তার পরও লতা মুঙ্গেশকরের আধুনিক গান এবং সুমন চট্টপাধ্যায়ের গানগুলো প্রাণে দোলা দেয়।আরব জাতীয়তাবাদের উন্মেষফিল্ম দেখার অবসর কই। তবে মাস ছয়েক আগে ডিভিডিতে ডেভিড লিন পরিচালিত লরেন্স অব অ্যারাবিয়া ছবিটি দেখলাম। যদিও এটি পুরোনো ছবি, তার পরও আরব জাতীয়তাবাদের উন্মেষ যেভাবে উঠে এসেছে, তা সত্যিই আকর্ষণীয়। ইতিহাসের ছাত্র হিসেবে মুভিটি আমার মনে গভীরভাবে দাগ কেটেছে।ঢাকাইয়া ভাষার চমত্কারিত্ববর্তমানে রাজধানী ঢাকার ৪০০ বছর নিয়ে কাজ করার সুবাদে এখানকার বিভিন্ন স্থানে বেশ ঘোরাঘুরি করতে হচ্ছে। ঢাকার লালবাগ, নলগোলা, বাবুবাজার, আহসান মঞ্জিলসহ বিভিন্ন জায়গায় ঘুরলাম বেশ কিছু দিন। এই ঘোরাঘুরির ফলে এখানকার মানুষের মুখের ভাষাটি আমার কাছে বেশ আকর্ষণীয় মনে হয়েছে। কেননা, এই ঢাকাইয়া ভাষার উচ্চারণ ও পরিবেশনের ভঙ্গির মধ্যে এক ধরনের উইটের ছাপ রয়ে গেছে, বিষয়টি মজারই বটে।জীবনের বাঁকে দাঁড়িয়েজীবনের বাঁকে দাঁড়িয়ে আমার তেমন কোনো খেদ নেই। তার পরও বলি, আমাদের জাতীয় ইতিহাস রচনার জন্য যেসব দলিলপত্র যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন—নিতান্ত অবহেলা ও উদাসীনতার কারণে তার রক্ষণাবেক্ষণ করা সম্ভব হচ্ছে না। তাহলে ভবিষ্যতে এ দেশের বস্তুনিষ্ঠ ইতিহাস রচিত হবে কীভাবে—এই ভাবনা মাঝেমধ্যে পীড়া দেয়।সাক্ষাত্কার গ্রহণ: মোহাম্মদ শাহনেওয়াজ