জুলাইয়ের যে রাতে বৃষ্টি হয়েছিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা সন্ধ্যা তুচ্ছ কোনো ছাদের ওপর
একটা বিকাল অনামি কোন্ রিকশাহুডে
একটা সকাল সামান্য এক নদীর ধারে
একটা দুপুর নাম না জানা গাছের ছায়ায়
একটা রাত্রি ছইনৌকায় একটা রাত্রি
একটা দিনই গহন কোনো শ্যামারণ্যে
একটা লোকাল বাসের সিটে একটা সন্ধ্যা
অলকগুচ্ছে মানাচ্ছিল অলকানন্দা
সূর্যোদয় বা সূর্যাস্ত লাবণী বিচে
বৃষ্টিমগ্ন একটা লগ্ন ছাতার নীচে
হঠাৎ করে ডাকুক দেয়া ভীষণ তেজে!
ছাতার নীচে এক মুহূর্তে কী ঘটবে যে!
একটা মিনিট নির্জনা এক লিফটে হয়তো
হয়তো হয় তা, হয়তো হয় না, হয়তো হয় তো!