জুয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দান মারব। দানের আশায় খাড়ায়ে আছি ভাটিতে। চাঁদপুর
চরে। দান পেলেই তুমি। তোমার চোখ নাড়িয়ে দিত একদিন
ভোর। হেলাফেলা বিগত সময়। যুক্তিহীন এ আক্ষেপ।
ভাটির চরে দান মারার কোনো হারিকেন নাই। ওসব বনানী
ঘেরা বাড়ির অর্কিডের বিরল ছায়ায় থাকে। জানা আছে
অবদমনের ফল, মাছের তেল বড় সুস্বাদু হয়ে ওঠে। হঠাৎ
টাকার দেমাক রেইনট্রি পিষে যায় ট্রাক, দানব গর্জন।
দান মারব। শৈশবের মেলায় গুটি জুয়ার দান।