বিশ্বে যত দেশ আছে তার মধ্যে সবচেয়ে বেশি জ্বালানি ব্যবহারকারী দেশ যুক্তরাষ্ট্র। দেশটির অর্থনৈতিক কর্মকাণ্ড তেমনটাই নির্দেশ করে। বছরে যুক্তরাষ্ট্রের মোট জ্বালানি ব্যবহারের পরিমাণ ২৩৩১ মেট্রিক টন। এর মধ্যে রয়েছে তেল, গ্যাস, কয়লা, পরমাণু ও হাইড্রো ইলেকট্রিক শক্তি। জ্বালানি ব্যবহারে এর পরপরই রয়েছে চীন, রাশিয়া, জাপান, জার্মানি ও ভারতের নাম। এ ছাড়া কানাডা, ফ্রান্স ও যুক্তরাজ্য সর্বাধিক জ্বালানি ব্যবহারের তালিকায় রয়েছে।চীন, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া—এই তিনটি দেশ বিশ্বের সর্বাধিক কয়লা উৎপাদন করে। এই তিনটি দেশের কয়লা উৎপাদনের পরিমাণ যথাক্রমে ৯৮৯,৮০০,০০, ৫৬৭,২০০,০০ ও ১৯৯,৪০০,০০০ মেট্রিক টন।বিশ্বে সর্বাধিক জ্বালানি তেল উৎপাদনকারী দেশ সৌদি আরব। রাশিয়া পৃথিবীতে সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাস উৎপাদন করে। ফ্রান্স, লিথুয়ানিয়া ও স্লোভাকিয়া পরমাণু শক্তির ওপর সবচেয়ে বেশি নির্ভরশীল। পৃথিবীতে সবচেয়ে বেশি জলবিদ্যুৎ উৎপাদন করে কানাডা। বুক অব ফ্যাক্টস অবলম্বনে তানজিলা ইউছুফজাইসংশোধনী: ২ ডিসেম্বর অন্য আলোর ‘ওরাও পাশে ছিল’ প্রচ্ছদ কাহিনির দুটো ঘটনার মূল সূত্র ছিল ‘আমার ব্লগ’-এ লেখা অমি রহমান পিয়ালের মুক্তিযুদ্ধবিষয়ক রচনা। ভুলবশত তথ্যসূত্রটি যথাযথভাবে উল্লেখ হয়নি। আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।-বি.স