জয়নুল ১৯৪৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আকাশজুড়ে ঘন কালোছায়ানেমে আসে এই বাংলায়,যুদ্ধের ডামাডোলে একপাল শকুনবাংলার আকাশ ছায়।তছনছ করে বাংলার, শস্যভান্ডারজনশূন্য হয় গ্রাম,নিরন্ন মানুষের মিছিল শহরেফুটপাতে লেখে নাম। ডাস্টবিন ঘিরে করে কাড়াকাড়িমানুষে কুকুরে তোমার স্বজনে,এমন ছবি দেখো নাই তুমিতোমার শিল্পীজীবনে।ক্ষীণকণ্ঠে প্রার্থনা দুহাতেফ্যান দাও ফ্যান একটুখানি,শুষ্ক স্তন, বক্ষে শিশুম্যাডোনা নাম দিয়েছ জানি।রিক্ত সানকিতে মায়ের হস্তবিধাতার পানে চাহনি শূন্য,স্মরণ করেছ জানি রাফায়েলকেব্যঙ্গ করেছ তার ম্যাডোনার জন্য।দোকানে সাজানো খাবার অঢেলকেড়ে খেতে জানে না তোমার স্বজন,অসহায় চোখে চেয়ে থাকে শুধুফুটপাতে তার অন্তিম শয়ন।মানুষের হাতে সৃষ্ট ক্রূরতাকম্পিত হাতে করেছ সৃজন,মসিমাখা তুলিতে এঁকেছ কাগজেঅশ্রুসিক্ত তোমার ক্রন্দন।।