টোমাস ট্রান্সট্রয়মারের কবিতা
জনমানববিহীন সুইডিশ বাড়িগুলোকুয়াশার ঘোমটা পরা জ্যোৎস্নার নিচেজঙ্গলের আঙুলের ফাঁকে মাথা তুলে দাঁড়িয়ে থাকে দু-চারটা ছিমছাম বাড়িআশপাশে কোথাও জনমানবের চিহ্ন নেইরৌদ্রাঘাতে শিশির ভাঙতে থাকে, সেই শব্দে ঘুম থেকে জেগে কোনো অশীতিপর যতক্ষণ না কাঁপা-কাঁপা হাতে একটা জানালাএকটু খুলে দেবে আর সেই ফাঁকে বেরিয়ে যাবে এক নিশাচর পেঁচাঅল্প দূরে একটা সদ্য নির্মিত বাড়িফিটফাট সেজেগুজে বেড়াতে বেরিয়েছেসারা রাত নাক দিয়েসে কেবল ছাড়ছিল ধোঁয়াপথের দুই ধারে বুড়ো গাছ ঝিম ধরেঅপেক্ষা করছে কখন আসবে কলের করাত তখন গ্রীষ্ম আসবে সঙ্গে নিয়ে এলোমেলো ঝড়এলোকেশী বৃষ্টি আসবে শ্যামল ধারায়বিদ্যুৎ চমকালে চঞ্চল হবে পালিত কুকুর ভেজা মাটি চিরে উঁকি দেবে নতুন অঙ্কুরউচ্চকিত কণ্ঠস্বর, হাসি কলরবরুদ্ধদ্বার খুলে উড়ে যাবে দেশান্তরেটেলিফোনে তারে ও ইথারেনদীতীরে, দ্বীপের ওপরে পরিত্যক্ত বাড়িভিত ভেঙে দাঁড়াবে উঠেঅরণ্যের গোপন দলিল পুড়ে ধোঁয়া হয়ে মিশে যাবে মেঘেপাহাড়ের গা বেয়ে বৃষ্টির ধারাবাড়ির শরীরে দেবে প্রচণ্ড নাড়াহেমলাইটার পা ফাগেন (গোপন কথাটি, ১৯৫৮) কাব্যগ্রন্থ থেকে নেওয়াপ্রবাসী বন্ধুকে ১তোমাকে আমি লিখি কদাচিৎ। কিন্তু যা লিখতে পারি নাসে সব কথা আমার ভেতরে ফুলতে থাকে, বেলুনের মতো,ফুলিয়ে ফাঁপিয়ে শেষে আমাকে নিয়ে যায় নৈশ আকাশে।২আমার চিঠিটা সেন্সরের হাতে। এখন সে জ্বালিয়েছে বাতি যার তীব্র আলোয় আমার শব্দগুলো শুধু লাফাচ্ছে ঝাঁপাচ্ছেলোহার খাঁচায় বন্দী শাখামৃগদের মতো একই প্রক্রিয়ায়কিচিরমিচির শব্দ করছে, থামছে, আবার দাঁত মুখ খিঁচছে।৩লাইনের ভেতরে পড়ো। আমাদের দেখা হবে ২০০০ বছর পরেযখন অবশেষে হোটেলের দেয়ালে লুকানো মাইক্রোফোনগুলোচুপ হয়ে যাবে, ঘুমিয়ে পড়বে কিংবা পরিণত হবে কোনোপ্রাগৈতিহাসিক প্রাণীর ফসিলে।স্টিগার (পথ চলা, ১৯৭৩) কাব্যগ্রন্থ থেকে নেওয়া