ট্রাইসাইকেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উপন্যাসের দুই চরিত্র সম্পর্কে দূরসম্পর্কের কাজিন। পঞ্চাশ-ষাটের দশকে তুরস্কে এটা খুব স্বাভাবিক রেওয়াজ ছিল, বিত্তবান পরিবারগুলো থেকে নানা ধরনের ব্যবহার্য, পরিত্যক্ত জিনিসপত্র ব্যবহারের জন্য পাঠানো হতো অপেক্ষাকৃত দরিদ্র আত্মীয়স্বজনের কাছে। এসবের বেশির ভাগই হতো পুরোনো কাপড়চোপড় ও শিশুদের খেলনা। উপন্যাসে যখন কেমাল আর ফুসুনের দেখা হলো এবং প্রেম হলো, ফুসুনের স্পষ্ট মনে ছিল ছেলেবেলার এক সাইকেলের কথা, যা সে পেয়েছিল কেমালের পরিবার থেকেই।