প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিচালক: দানিস তানোভিচযুদ্ধে কে জিতবে, কে হারবে—এটাই এই চলচ্চিত্রের মূল বিষয়বস্তু। পটভূমি ইরাকের কুর্দিস্তান। মার্ক ওয়ালস ও তাঁর সহযোগী ডেভিডের নতুন অ্যাসাইনমেন্ট ওই যুদ্ধবিধ্বস্ত কুর্দিস্তানে। যেখানকার পরিস্থিতি কেবল ভয়াবহ নয়, নরকতুল্য। শুধু অর্থহীন মৃত্যুই নয়, মুহুর্মুহু ল্যান্ডমাইনের বিস্ফোরণ দারুণভাবে আতঙ্কিত করে তুলল তাঁদের। এ রকম ভয়ংকর পরিস্থিতিতে তাঁদের সঙ্গে সাক্ষাৎ ঘটল চিকিৎসক তালানির, যিনি জীবনের ঝুঁকি নিয়ে শুশ্রূষা করছেন যুদ্ধে আহত ব্যক্তিদের। একসময় বোমা বিস্ফোরণে আহত হন মার্ক ওয়ালস। তালানির চিকিৎসায় গুরুতর আহত মার্ক জীবন ফিরে পান। অন্যদিকে ডেভিড নিখোঁজ। এই ছবির নিষ্ঠুরতা, ভয়াবহতা সহ্য করা কষ্ঠসাধ্য। অস্কার বিজয়ী বসনীয় চলচ্চিত্রকারের আরেকটি শক্তিশালী যুদ্ধবিরোধী ছবি। সূত্র: নান্দনিক, রাইফেল স্কয়ার, ঢাকা।