ডাইনোসর ও মানুষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহু বহু বহু বছর আগের কথা। এক মানুষ ছিল। তার একটা সাইকেল ছিল। তার নাম জরুল হাসান। সে অনেক ভালো ছিল। মাথায় অনেক বুদ্ধি ছিল। একদিন সে বনে বেড়াতে গেল। যেতে যেতে গভীর বনে চলে গেল। অনেক ডাইনোসর, অনেক রকম ডাইনোসর ছিল সেখানে। একটা শুয়ে ছিল। একটা ঘুমিয়ে ছিল। একটা ডাইনোসর হরিণ খাচ্ছিল। আর দুইটা ডাইনোসর বসে ছোটবেলার গল্প করছিল।
এমন সময় মানুষটিকে দেখে ডাইনোসরগুলো তাকে খেতে এল। মানুষটি বলল, ‘তোমাদের মধ্যে যে সবচেয়ে শক্তিশালী, সে-ই আমাকে খাবে।’ তখন ডাইনোসরগুলোর মধ্যে মারামারি শুরু হলো। এই ফাঁকে মানুষটি সাইকেল নিয়ে পালিয়ে এল। আর কোনো দিন বনে ফিরে গেল না।
প্রথম শ্রেণি, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ