প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আহা ডানা ছিলে নাকি পাঁজরের দুই পাশে জেগেআজ শুধু করাঙুলে দগ্ধ ক্ষত ভ্রমআমাদের সময়ের সবচেয়ে গভীর প্রণয় ছিলে তুমিস্তনাভাস থেকে জাগা নীলাভ শিরার যত শীতেকুয়াশার নদীটির মতোজুতো আর অ্যাশফল্টে চুর চুর নক্ষত্রপ্রতীমম্যাপল পাতার মৃত জ্যোৎস্নায় ছেয়ে থাকা পথেএ হেমন্তে আজ রাতে এই পারে রাইনের কোলেসার সার ঘুমচোখ নিঃসঙ্গ শীতমাখা বাড়িজেগে থাকা তাপযন্ত্র, কাচের শার্শি বেয়ে নেমে আসাহেমন্তের কুয়াশার জলওপারে পাহাড়ে যাব পথ খুঁজি নিবু নিবু মোমেঅনাত্মীয় চোখে অপলক চেয়ে থাকে রটওয়েলারফিরে যাব আহা ডানা আছো নাকি পাঁজরের দুই পাশে জেগে১ অক্টোবর, টানেনবুশ, বন