ডিভিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসৌরোপরিচালক: জোয়াও দানিয়েল তিকহোসিরফব্রাজিলের এই চলচ্চিত্রটি তৈরি হয়েছে বাহিয়ার অধিবাসী মানুয়েল হেনরিককে নিয়ে। যে ঘটনার ওপর ভিত্তি করে সিনেমাটির কাহিনি আবর্তিত হয়েছে, তা ঘটেছে ১৯২৪ সালে। কাহিনির নায়ক মানুয়েলের জন্ম ১৮৯৫ সালে। প্রথা অনুযায়ী স্নাতক ডিগ্রি অর্জনের পর নতুন করে আবার নামকরণ করতে হয়। এতে মানুয়েলের নাম হয় বেসৌরো দে মাঙ্গায়াঙ্গা, যার অর্থ মাঙ্গায়াঙ্গা পোকা।মানুয়েল একজন কাপোয়েরিয়া (এক ধরনের আত্মরক্ষা কৌশল) যোদ্ধা। অন্যায়ভাবে ব্রাজিলিয়ান ন্যাশনাল গার্ডের কর্নেল ভেনানসিয়োর দেহরক্ষীরা খুন করে মানুয়েলের শিক্ষাগুরু মাস্টার আলিপিওকে। এ সময় আলিপিওর নিরাপত্তার দায়িত্বে ছিল মানুয়েল। ফলে বৃদ্ধ শিক্ষকের মৃত্যুর জন্য দায়ী করা হয় মানুয়েলকে। গুরুর শেষকৃত্যে তাকে যোগ দিতে বাধা দেওয়া হয়।আলিপিওর খুনের পর কর্নেল ভেনানসিয়োর অত্যাচার বেড়ে যায় কালো জনগোষ্ঠীর ওপর। কাহিনির একপর্যায়ে মানুয়েল একধরনের গেরিলাযুদ্ধ শুরু করে, আগুন ধরিয়ে দেয় প্লানটেশনগুলোয়, ধ্বংস করতে থাকে প্লানটেশনের যন্ত্রপাতি।সূত্র: নান্দনিক, রাইফেল স্কয়ার, ঢাকা।