ডিভিডি
দুই ভাইচলচ্চিত্রকার জহির রায়হান পরিচালনা করেছেন দুই ভাই চলচ্চিত্রটি। বাবা-মা মরা দুই ভাই। সৎভাই হলেও বোঝার উপায় নেই। বড় ভাই কোলে-পিঠে করে ছোট ভাই আমিনকে বড় করেন। বড় ভাইয়ের লন্ড্রির দোকানের আয়ে চলে সংসার। ছোট ভাইটি ডানপিটে স্বভাবের। বড় ভাই ভালোবাসে আরাফাত উল্লাহ কন্ট্রাক্টরের মেয়ে সালেহাকে। তাদের বিয়ে নিয়ে দেখা দেয় নানা জটিলতা, কিন্তু ছোট ভাই পরিকল্পনা করে ভিন্ন, সালেহার সঙ্গে ভাইয়ের বিয়ে দেওয়ার ফন্দি আটে সে।সূত্র: নিউ ঈগল ভিডিও, স্টেডিয়াম মার্কেট, ঢাকাপারপরিচালক: গৌতম ঘোষউত্তর-পূর্ব ভারতের এক গ্রামে নির্বাচনে এক অচ্ছুত জয়লাভ করার পর সহিংসতায় গ্রাম ছাড়ল এক নিঃস্ব পরিবার। কাজের সন্ধানে তারা এসে পৌঁছাল কলকাতা শহরে। কর্মহীন, উপার্জনহীন অবস্থায় তাদের স্থান হলো ফুটপাতে। একদিন এক লোক এসে তাদের প্রস্তাব করল, একদল শুয়োরকে খরস্রোতা নদী পার করে দিতে পারলে কিছু আয় হবে তাদের। নিরুপায় অভিবাসী পরিবারটি রাজি হলো, কিন্তু অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে খরস্রোতা নদী কি পার হতে পারবে?সূত্র: মুভি প্লাস, রাইফেল স্কয়ার, ঢাকা।