ডিভিডি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্যানেল কোকো অ্যান্ড ইগর স্ট্রাভিনিস্কিপরিচালক: জাঁ কাউনেনবিখ্যাত ফ্যাশন ডিজাইনার কোকো শ্যানেল ও রাশান মিউজিশিয়ান ইগর স্ত্রাভিনস্কির মধ্যকার সম্পর্ক নিয়েই এই ছবির গল্প। দুর্দান্ত সিনেমাটোগ্রাফি, কিন্তু কাহিনিতে গতি নেই । শ্যানেল ও ইগর পরস্পরের সান্নিধ্যে আসেন এমন এক সময়, যখন দুজনই মানসিকভাবে বিপর্যস্ত: স্ত্রাভিনস্কির বিখ্যাত সৃষ্টি রাইট অব স্প্রিং-এর প্রিমিয়ার পণ্ড হয়ে গেছে কিছু বিক্ষুব্ধ দর্শকের কারণে, অন্যদিকে প্রেমিক আর্থার ‘বয়’ ক্যাপেলকে হারিয়ে বিপর্যস্ত শ্যানেল। নিঃস্ব স্ট্রাভিনিস্কি রাশিয়া ছেড়ে শ্যানেলের আমন্ত্রণে সপরিবারে চরে আসেন ফ্রান্সে আর এখানেই শ্যানেলের সঙ্গে স্ত্রাভিনস্কির শুরু এক উষ্ণ সম্পর্কের।সূত্র: মুভি প্লাস, রাইফেলস স্কয়ার, ঢাকা।