ডিভিডি
ইনোসেন্সপরিচালক: লুসিল হ্যাডঝিহালিলোভিকশত ধারায় উৎসারিত পানি। ভূগর্ভস্থ আলোড়নের অবাক করা শব্দ। বিশাল পাথুরে দেয়ালের বুক চিরে সবুজ মেঠোপথ। এ রকম কিছু দুর্দান্ত দৃশ্যকল্প থেকেই ইনোসেন্স ছবির শুরু। তীব্র কৌতূহলোদ্দীপক উপকথার মতো এক রহস্যময় মেয়েদের বোর্ডিং স্কুলকে ঘিরে গড়ে ওঠা কাহিনি, যেখানে হঠাৎ একদিন আবির্ভূত হয় কফিনে শোয়া এক শিক্ষার্থী, উদ্ভিদবিদ্যার অদ্ভূতুড়ে ক্লাস, ব্যালে নাচ, সঙ্গে খেলা। একই সঙ্গে এটি একদল কিশোরীর ভ্রমণ, প্রাপ্তবয়স্ক নারীজীবনের দিকে। যেখানে আছে রোমহর্ষ, অজানা বিপদ আর স্খলনের হাতছানি। প্রখ্যাত ফরাসি পরিচালক লুসিল হ্যাডঝিহালিলোভিকের ব্যতিক্রমী এক চলচ্চিত্র। বেনয়েট ডেবির অসাধারণ সিনেমাটোগ্রাফি। ছয় বছরের আইরিসের চোখ দিয়ে ধীরে ধীরে উন্মোচিত হয় এক রুদ্ধশ্বাস কাহিনির, যেখানে সময় যায় আর একে একে অদৃশ্য হয়ে যায় মেয়েরা...।সূত্র: মুভি প্লাস, রাইফেলস স্কয়ার, ঢাকা।