ডিভিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুখ ও মুখোশপরিচালক: আবদুল জব্বার খানপ্রথম বাংলা চলচ্চিত্র (১৯৫৬)। মুক্তি পেয়েছিল ৩ আগস্ট, তৎকালীন পূর্ব পাকিস্তানের ঢাকা, চিটাগাং ও নারায়ণগঞ্জে। কাহিনি লিখেছিলেন পরিচালক নিজেই। এক ডাকাতের কাহিনি। জব্বার খান এই চলচ্চিত্র তৈরি শুরু করেছিলেন ১৯৫৩ সালে। সেই সময়ে এ দেশে চলচ্চিত্রশিল্পের কোনো অস্তিত্ব ছিল না। স্থানীয় প্রেক্ষাগৃহগুলোতে প্রদর্শিত হতো কলকাতা অথবা লাহোরে নির্মিত ছবি। দুই বছর লেগেছিল জব্বার খানের এই ছবি শেষ করতে। অভিনয় করেছিলেন স্থানীয় অনভিজ্ঞ শিল্পীরা।সূত্র: নিউ ঈগল ভিডিও, স্টেডিয়াম সুপার মার্কেট, ঢাকা।ঘোস্ট রাইটারপরিচালক: রোমান পোলানস্কিসাধারণ, সামান্য এক লেখক হঠাৎ করেই পেয়ে যান সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যাডাম ল্যাঙের স্মৃতিকথা লেখার চাকরি। বিশাল অঙ্কের টাকা পেয়ে যাবেন এই স্মৃতিকথা লেখা শেষে। কিন্তু হঠাৎ একদিন অ্যাডাম ল্যাঙের এই ছায়া-লেখকের মৃতদেহ পাওয়া গেল সমুদ্রসৈকতে। ওদিকে নানা বিতর্কে জড়িয়ে পড়া, ব্রিটিশ রাজনীতির একদা শক্তিশালী এই রাজনীতিকের সম্পূর্ণ পাণ্ডুলিপি চাই প্রকাশকের যেকোনো মূল্যে।রোমান পোলানস্কির ছবির এই অ্যাডাম ল্যাঙকে চিত্রিত করা হয়েছে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের অনুকরণে।সূত্র: মুভি প্লাস, রাইফেলস স্কয়ার, ঢাকা।