ডিভিডি
নদী ও নারীপরিচালক: সাদেক খানপ্রখ্যাত ঔপন্যাসিক হুমায়ুন কবিরের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে নদী ও নারী। উপন্যাসটি প্রকাশিত হয়েছিল ১৯৪৫ সালে। ইংরেজিতে লেখা হয়েছিল উপন্যাসটি। ১৯৫২ সালে বাংলায় পুনঃপ্রকাশিত হয়। পরে ১৯৬৫ সালে সাদেক খান নদী ও নারীর চলচ্চিত্র রূপ দেন। নদীর উপকূলবর্তী কিছু মানুষের সংগ্রামী জীবন এবং নারীর প্রেম এ ছবির প্রধান উপজীব্য। অসাধারণ সব দৃশ্যাবলি চিত্রায়িত হয়েছে এ ছবিতে। বাংলাদেশের নদীর কোমল-কঠিন রূপ স্পষ্ট, একই সঙ্গে নদীর সঙ্গে নারীর জীবনের অপূর্ব সাদৃশ্য। নামভূমিকায় অভিনয় করেছেন রওশন আরা ও সুভাষ দত্ত।সূত্র: নিউ ঈগল ভিডিও, স্টেডিয়াম মার্কেট, ঢাকাবারিয়াপরিচালক: গুইসেপ্পে তোরনাতোরেদারুণ উপভোগ্য ছবি। পটভূমি ১৯০০ সালের সিসিলির ছোট্ট এক শহর। এ শহরেই পরিচালক তোরনাতোরের জন্ম। পেপিনো নামের এক যুবককে ঘিরে ছবিটির কাহিনি আবর্তিত হয়েছে। পেপিনোর কাছে জীবন সব সময়ই কৌতূহলোদ্দীপক এবং তা কখনো থেমে থাকে না। তোরনাতোরের জাদুকরী চলচ্চিত্রায়নে জীবন্ত হয়ে উঠছে সিসিলির রাস্তাঘাট ও বাজার। একই সঙ্গে এ চলচ্চিত্রে চিত্রিত হয়েছে তিন পুরুষের কাহিনি। সিকো, পেপিনো ও নাতি পেয়েত্রোর গল্প বারিয়া। ফ্যাসিস্ট সরকার, দ্বিতীয় বিশ্বযুদ্ধ জীবন্ত হয়ে এসেছে অসাধারণ চিত্রায়ণের গুণে।সূত্র: মুভি প্লাস, রাইফের স্কয়ার, ঢাকা