ডিভিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধারাপাতপরিচালক: সালাহ্উদ্দীনআমজাদ হোসেনের কাহিনি অবলম্বনে নির্মিত। প্রথম দিককার সাদা-কালো ছবি। মূলত পারিবারিক বিনোদনের জন্য বানানো। একরৈখিক আনন্দঘন, হাস্যরসের গল্প। সংসারের নানা সংকট, প্রেম প্রভৃতি বিষয় কাহিনির উপাদান হিসেবে উঠে এসেছে।সূত্র: নিউ ঈগল ভিডিও, স্টেডিয়াম মার্কেট, ঢাকাচিকেন উইথ ভিনেগারপরিচালক: ক্লদ শাবরলনির্মাণশৈলীর দিক থেকে এ ছবি শাবরলের অন্য আর দশটি ছবির মতোই। কাহিনিও খুব চমকপ্রদ কিছু নয়। কাহিনির আবর্তন দুই প্রধান চরিত্র মাদাম কুরো ও তাঁর ছেলে লুইকে ঘিরে। গ্রামের যে বাড়িটিতে তাঁরা থাকেন, সেই বাড়ি দখলের এক পরিকল্পনা নিয়ে হাজির নিষ্ঠুর দুই দুর্বৃত্ত। কিন্তু পোস্ট অফিসের কর্মচারী লুই চিঠি পড়ে আগেভাগেই টের পেয়ে যান এই ষড়যন্ত্রের খবর। সূত্র: মুভি প্লাস, রাইফেল স্কয়ার, ঢাকা