ডিভিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুবর্ণ রেখাপরিচালক: ঋত্বিক কুমার ঘটকভারত ভেঙে দুই টুকরো হলে (১৯৪৭) অসংখ্য মানুষ বাস্তুচ্যুত হয়। এই চলচ্চিত্রের কাহিনি ঈশ্বর চক্রবর্তী নামের এক হিন্দু শরণার্থীর গল্প। দেশভাগের পর পূর্ব পাকিস্তান থেকে ছোট বোন সীতাকে নিয়ে সে হাজির হয় পশ্চিমবঙ্গে, নতুন জীবন শুরুর প্রত্যাশায়।লেইট আগস্ট, আরলি সেপ্টেম্বরপরিচালক: অলিভিয়ের অ্যাসায়েসতারুণ্য থেকে পরিণত বয়সে পদার্পণের গল্প, বেশ কজন বন্ধু—তাদের প্রেম, ভালোবাসা ও জীবনাচার কেমন হবে, সেই বিষয়ে সিদ্ধান্তহীনতার গল্পও। কারও কাছে ভালো চাকরিই জীবনের জন্য আদর্শ, আরেকজনের কাছে প্রেমই সব, অন্যজন সরে আসছে প্রেমের সম্পর্ক থেকে। ব্যক্তি সম্পর্ক আর নিরন্তর জীবনের অর্থ খোঁজার মধ্য দিয়েই কাহিনি এগিয়ে গেছে। প্রেমকে পরিত্যাগ করে সাহিত্য সাধনায় সফল হতে চাইছে একজন, কিন্তু বয়োজ্যেষ্ঠ এক বন্ধুর মৃত্যুতে পথহারা হয়ে পড়ছে সে। আকর্ষণীয় নির্মাণশৈলীর উপভোগ্য এক ছবি।সূত্র: মুভিপ্লাস, রাইফেলস স্কয়ার, ঢাকা