ডিভিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেবদাসপরিচালক: চাষী নজরুল ইসলামঅপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জনপ্রিয় উপন্যাস দেবদাস। এর আগে প্রমথেশ বড়ুয়া এটিকে চলচ্চিত্র রূপ দিয়েছিলেন। মুখার্জি ও চক্রবর্তীদের আপাত বৈষম্য, দেবদাসকে পড়াশোনার উদ্দেশ্যে কলকাতায় প্রেরণ। দেবদাসের উচ্ছন্নে যাওয়া—এসব তাদের ভালোবাসার পথপরিক্রমাকে অধিকতর জটিল করেছে। সর্বোপরি দেবদাসের প্রতি বাইজি চন্দ্রমুখীর গভীর প্রণয় চলচ্চিত্রটিকে এক ভিন্নমাত্রা দিয়েছে।সূত্র: নিউ ঈগল ভিডিও, স্টেডিয়াম মার্কেট, ঢাকাবেলিসসিমাপরিচালক: লুসিনো ভিসকন্তিচলচ্চিত্র পরিচালক ব্লাসেত্তি তাঁর নতুন চলচ্চিত্রের জন্য খোঁজ করছেন এক ছোট্ট মেয়ের। অন্য মায়েদের সঙ্গে মাদ্যেলেনাও মেয়েকে নিয়ে হাজির হয়েছেন সিনেসিত্তায়। আশা, তাঁর ছোট্ট মেয়েটি নির্বাচিত হবে সিনেমার জন্য এবং সে পরিণত হবে বিখ্যাত চলচ্চিত্র তারকায়। ছোট্ট মারিয়ার জন্য মাদ্যেলেনা যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত: মেয়ের শিক্ষার পেছনে খরচ না করে, স্বামীকে তিনি বাধ্য করেন ওই টাকা মেয়ের কেশ পরিচর্যা ও সিনেমায় সুযোগ নিশ্চিত করার জন্য ঘুষ হিসেবে খরচ করতে।সূত্র: মুভি প্লাস, রাইফেল স্কয়ার, ঢাকা।