ডিভিডি
এ দেশ তোমার আমারখান আতাউর রহমানের সংগীতে এ দেশ তোমার আমার চলচ্চিত্রটি পরিচালনা করেছেন এহেতশাম। বিশ্বযুদ্ধ শেষে পাকিস্তান-ভারত,তথা উপমহাদেশে শুরু হয় এক নতুন সংগ্রামের। এ সময়ে উপমহাদেশের মানুষ নিজেদের ভাগ্য পরিবর্তনে নানা দাবি তুলতে থাকে। শুরু হয় নানা সংগ্রামের, যে সংগ্রাম দেশের প্রতিটি গৃহে ছড়িয়ে পড়তে থাকে। গল্পের শুরু ১৯৪৭ সালে, পূর্ব বাংলার পরোপকারী জমিদার বিপত্নীক খান বাহাদুর আবদুল আজীজ যখন মৃত্যুশয্যায়। ফুঁসে উঠছে চারপাশের মানুষ।সূত্র: নিউ ঈগল ভিডিও, স্টেডিয়াম মার্কেট, ঢাকাচে গুয়েভারাডকুমেন্টারিবলা হয় বিশ শতকের সবচেয়ে বিতর্কিত ছবি এটি। নানা ঐতিহাসিক দুষ্প্রাপ্য ফুটেজ প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে এ তথ্যচিত্রে। চে গুয়েভারার পাশাপাশি উঠে এসেছে ফিদেল কাস্ত্রোর অজানা কথাও।কিউবায় কাস্ত্রোর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই, বিপ্লব করতে চের কঙ্গোয় গমন, পুনরায় লাতিন আমেরিকায় ফিরে আসা, নতুন করে বলিভিয়ায় বিপ্লব শুরু। এই তথ্যচিত্র চে গুয়েভারার বিষয়ে আগ্রহী দর্শককে নতুনভাবে ভাবতে বাধ্য করবে মহান এই বিপ্লবীকে নিয়ে।সূত্র: মুভি প্লাস, রাইফেল স্কয়ার, ঢাকা।