ডুবে যাচ্ছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডুবে যাচ্ছি, তবু জেগে থাকে সন্তরণ,

তোমার নিষেধকল্প, ভোরবেলাকার হাওয়া—এইসব।

বার্তাবাহকের বেশে গোপন আলেখ্য আজও

সাদরে বহন করে নিয়ে যাচ্ছে মেঘ, আর

অযথা শরৎস্নিগ্ধ মুখাবয়বের দিকে অদ্য এই

দু’হাজার তের সনে তাকাচ্ছি আবার, মনে মনে।

বর্তমানে ভোরবেলা মানে শুধু শুয়ে থাকা,

আধোজাগরণ।

ডুবে যাচ্ছি, তা-ও মনে হয়,

চৌপায়া চায়ের টেবিলে ব’সে মুখোমুখি,

                        একবার প্রেম জেগেছিল।